টেকলাইফ

কম্পিউটার তাড়াতাড়ি নষ্ট হওয়ার কারণ

সান নিউজ ডেস্ক : কম্পিউটারের আয়ু বাড়ুক এটা আমরা সবাই চাই। কিন্তু আমাদের ছোট ছোট ভুলে আয়ু না বেড়ে বরং তা নষ্টের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। সেই ছোট ছোট ভুল আমাদের চোখে বেশির ভাগ সময়ই ধরা পড়ে না। অথচ একটু সচেতন হলেই সেগুলো আমরা এড়িয়ে চলতে পারি। আর কম্পিউটারকে ভালো রাখতে পারি।

চলুন দেখে নিই কিছু পদ্ধতি, যাতে ভালো রাখা যাবে কম্পিউটার।

চার্জের বিষয়ে সতর্ক

আমরা অনেকেই বিদ্যুতের সকেটে সব সময় ল্যাপটপ চার্জার আগে থেকেই লাগিয়ে রাখি। যখন ল্যাপটপে চার্জ দেবার প্রয়োজন হয় তখন চার্জারটি ল্যাপটপে কানেক্ট করে দিই। কিন্তু এটা ভুলপদ্ধতি, এমনকি এর ফলে চার্জার ও ল্যাপটপ দুটিই খুব বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ে। তাই আগে ল্যাপটপে চার্জার সংযুক্ত করে পরে চার্জারটি সকেটে লাগানো উচিত।

ধৈর্য নিয়ে কম্পিউটার অন করুন

ল্যাপটপ অন করার সময় আমরা অনেকেই মনে করি কেন এত সময় নিচ্ছে? যেন সে সময়ের দু-তিন মিনিট আমাদের কাছে দুই-তিন ঘণ্টা। কিন্তু জানেন কী, এই সময়ে তাড়াহুড়ো করা একদম ঠিক নয়।

অনেকেই যখন স্ক্রিনে ওয়েলকাম… লেখা দেখেন সঙ্গে সঙ্গে কিবোর্ড চাপতে থাকেন। কিন্তু এর ফলে ইন্টারনাল কিছু ইরর হতে পারে। আর ফলাফল হিতে বিপরীত হবার আশঙ্ক বাড়ে।

চার্জ সরাসরি সকেটে নয়, প্রয়োজন এক্সটেনশন কেবল

ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহারের সময় মূল সকেট থেকে সরাসরি পাওয়ার না দিয়ে বরং এক্সটেনশন হিসেবে মাল্টিপ্লাগ ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই মাল্টিপ্ল্যাগটি ভালো মানের হতে হবে। এতে বজ্রপাত কিংবা ইলেক্ট্রিক শর্টসার্কিটে কম্পিউটারের ক্ষতির আশঙ্কা থাকে না।

বাতাস চলাচল স্বাভাবিক রাখুন

ওয়াল, ফার্নিচার কিংবা হোম ডেকরের পাশে কম্পিউটার রাখায় সতর্ক থাকুন। এগুলো স্বাভাবিক বাতাস চলাচলে বাধা দেয়। কম্পিউটারের কুলিং সিস্টেম সব সময় কাজ করতে হবে। তবেই সেটি ভালো করে দ্রুতগতিতে কাজ করতে পারবে।

হুট করেই ফোল্ডিং অফ নয়

ট্রাভেল করার সময় আমরা অনেকেই জরুরি কাজ করি ল্যাপটপে। কিংবা কোনো প্রয়োজনে কাজ করছি, প্রয়োজন শেষেই ল্যাপটপটি হুট করেই ফোল্ডিং নামিয়ে রেখে দিই। এমন না করে বরং আমাদের নিশ্চিত করা উচিত যে, ফোল্ডিং অফ করার ক্ষেত্রে কম্পিউটার স্লিপ বা হাইবারনেট মোডে দেওয়া।

রোদ থেকে বাঁচান কম্পিউটার স্ক্রিন

কম্পিউটারের স্ক্রিনে কখনো সরাসরি রোদ পড়তে দেবেন না। এতে যেমন ডিসপ্লে ক্ষতিগ্রস্ত হয়, তেমনি আবার পুরো কম্পিউটারই নষ্ট হবার আশঙ্কা থাকে।

চার্জিং কড ভালো থাকতে হবে

চার্জিং কড নষ্ট হলেও আমরা সেটি কাটাছেঁড়া করে, জোড়াতালি দিয়ে ব্যবহার করি। যেহেতু সেই তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, তাই যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে।

আর চার্জিং কড কোনোভাবে যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো কোনো কথাই নেই। হয় বদলান, না হয় কম্পিউটার যে নষ্ট হচ্ছে সেটি নিশ্চিত হোন। এমনকি একেবারে টাইট, কিংবা একেবারে ঢিলা কড ব্যবহার করবেন না।

খেয়াল রাখুন সফটওয়্যারেও

কম্পিউটারে অনেক প্রোগ্রাম থাকে, যেগুলো কম্পিউটারের গতি ধীর করে দেয়। এমনকি অনেক প্রোগ্রামের প্রয়োজন না থাকলেও ইনস্টল করে রাখি। সেগুলো আনইনস্টল করে দিন, একই সঙ্গে নতুন কিছু প্রোগ্রাম ইনস্টল করুন। দেখবেন আপনার কম্পিউটারের আয়ু বেড়ে গেছে।

ল্যাপটপ বা কম্পিউটার ভালো রাখতে এই ছোট ছোট ভুল এড়িয়ে চলুন। সতর্ক ব্যবহার আপনার কম্পিউটারের পাশাপাশি আপনাকেও নিরাপদে রাখবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা