টেকলাইফ

তিন কোটি তথ্য সরালো ফেসবুক

সাননিউজ ডেস্ক : নতুন ডিজিটাল ইনফরমেশন টেকনোলজি আইন জারি করেছে ভারত। এই আইনের আওতায় তিন কোটি ব্যবহারকারীর তথ্য অপসারণ করেছে ফেসবুক

শুক্রবার (২ জুলাই) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ মে থেকে ১৫ জুনের মধ্যে এসব পোস্ট সরিয়ে দেয় প্ল্যাটফর্মটি। অন্যদিকে ইন্সটাগ্রাম দুই লাখ ব্যবহারকারীর পোস্ট সরায়।

ভারতের ডিজিটাল ইনফরমেশন টেকনোলজি আইন অনুযায়ী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে যে মেসেজ পাঠানো হয়, সেগুলো নজরদারি করা হবে। এতে ইতোমধ্যেই দেশটির সরকার ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপের সমর্থন আদায় করে নিয়েছে।

ভারতের নতুন আইনে যা বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ভারতের একজন চিফ কমপ্লায়েন্স অফিসার, একজন নোডাল অফিসার এবং ব্যবহারকারীদের অভিযোগ পর্যালোচনা করার জন্য একজন গ্রিভেন্স রিড্রেসাল অফিসার নিয়োগ করতে হবে।

সে অনুযায়ী ফেসবুক ও ইন্সটাগ্রাম ব্যবহারকারীর আপত্তিকর পোস্ট সরিয়ে দিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

বিবৃতিতে ফেসবুকের এক মুখপাত্র জানান, ‘বহু বছর ধরে ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত রাখার জন্য ফেসবুক বিনিয়োগ করে এসেছে। অনলাইনে যেন ব্যবহারকারী নিরাপদ থাকেন এবং স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন সে উদ্দেশ্যেই আমরা কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘যারা আমাদের নীতিমালা লঙ্ঘন করে পোস্ট দিয়েছেন, আমরা কেবল তাদের পোস্ট সরিয়ে দিয়েছি। এ সম্পর্কে ভবিষ্যতে আমরা আরও জানাবো।’ আগামী ১৫ জুলাই হোয়াটসঅ্যাপের ব্যাপারে আরেকটি বিবৃতি দেয়া হবে বলে তিনি জানান।

১৫ মে থেকে ১৫ জুন পর্যন্ত ফেসবুক অন্তত তিন কোটি ব্যবহারকারীর সরিয়েছে। এর মধ্যে দুই কোটি ৫০ লাখ স্প্যামিং, ২৫ লাখ ভায়োলেন্ট অ্যান্ড গ্রাফিক কনটেন্ট, ১৮ লাখ অশ্লীল ছবি বা ভিডিও এবং তিন লাখ ১১ হাজার হেটস্পিচ ক্যাটাগরি রয়েছে। ১০টি ক্যাটাগরির মাধ্যমে এসব পোস্ট সরানো হয়েছে বলে জানিয়েছে ফেসবুক।

এনডিটিভি জানায়, একই সঙ্গে এক লাখ ১৮ হাজার সাইবার বুলিং, পাঁচ লাখ ৮৯ হাজার আত্মহত্যা বিষয়ক, এক লাখ ৬ হাজার সন্ত্রাসী প্রপাগাণ্ডা এবং ৭৫ হাজার ঝুঁকিপূর্ণ সংস্থা ও ব্যক্তির পোস্ট সরিয়ে দিয়েছে ফেসবুক।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা