টেকলাইফ

করোনায় তিনগুণ বেড়েছে পুরুষত্বহীনতা

সান নিউজ ডেস্ক : টানা এক বছরেরও বেশি সময় ধরে করোনাভাইরাস মহামারির সঙ্গে লড়ছে বিশ্ব। মানুষের দৈনন্দিন জীবনযাপন, সমাজ, রাজনীতি, অর্থনীতিসহ প্রায় সবক্ষেত্রে করোনার প্রভাব স্পষ্ট। এমনকি করোনা সংক্রমণের প্রভাব পড়ছে পুরুষদের প্রজনন ক্ষমতার ওপরও।

এক সমীক্ষা অনুযায়ী, করোনার কারণে পুরুষদের মধ্যে পুরুষত্বহীনতা বা নপুংসতা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া করোনার কারণে সেক্স হরমোন কমে যাচ্ছে। এর ফলেও পুরুষত্ব হারানোর আশংকা তৈরি হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন বলছে, ১০০ জন করোনা সংক্রমিত পুরুষের ওপর সমীক্ষা চালিয়েছেন ইতালির রোম বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। সমীক্ষায় অন্তর্ভুক্ত এসব পুরুষের গড় বয়স ৩৩ বছর।

সমীক্ষার ফলাফল বলছে, করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়া পুরুষদের মধ্যে ২৮ শতাংশের ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষত্বহীনতা লক্ষ্য করা গেছে। এসব পুরুষ শারীরিক সম্পর্ক তৈরির ক্ষমতা হারাচ্ছেন। সাধারণভাবে এই সমস্যা ৯ শতাংশ পুরুষের থেকে থাকে। সে হিসেবে করোনায় পুরুষত্বহীনতা বেড়েছে ৩ গুণের বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, করোনায় আক্রান্ত হয়ে নারীদের তুলনায় পুরুষের মৃত্যু হয়েছে ১ দশমিক ৭ গুণ বেশি। মানব শরীরের শ্বেত রক্তকণিকা ক্ষতিগ্রস্ত করছে করোনাভাইরাস। যার কারণে শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। ফলে পুরুষের জননাঙ্গের সমস্যাও বাড়ছে। এছাড়া করোনা প্রভাব ফেলছে অ্যাস্ট্রোজেন ও টেস্টোস্টেরন হরমোনেও।

তবে করোনার প্রভাব কি কেবল পুরুষের ওপরই পড়ছে? গবেষণা বলছে, কেবল পুরুষদের নয়, করোনার কারণে নারীদেরও কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে। নারীদের অনেকের পিরিয়ড অনিয়মিত হয়ে পড়ছে; দেখা দিচ্ছে সময়ের আগে মেনোপজ হওয়ার আশঙ্কা। সূত্র: ডেইলি মেইল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা