টেকলাইফ

ডিজিটাল দুনিয়ার নিরাপত্তায় অবশ্য অনুসরণীয় ৫ নীতি

সান নিউজ ডেস্ক : প্রযুক্তি দ্রুত পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের ব্যবহারও পরিবর্তন হচ্ছে। যেকোনও সময় আমাদের সুরক্ষা জালও পরিবর্তন হচ্ছে। নতুন কোনও অ্যাপ ব্যবহারের সময় আপনি কখন যে আপনার ঠিকানা সেখানে ব্যবহার করে ফেলেন তা খেয়াল রাখেন কী? অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ছবি শেয়ারের মাধ্যমে আপনি আপনার অবস্থান জানান দিচ্ছেন না কি?

অনলাইন নিরাপত্তা প্রতিষ্ঠান পিনড্রপের শীর্ষ নির্বাহী বিজয় বালাসুব্রমানিয়ান জানান, অনলাইনে উপস্থাপিত যেকোনও ব্যক্তিগত তথ্যই আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে হ্যাকার বা প্রতারকরা। তিনি আরও বলেন, আপনার ছবি, ভিডিও ও অডিওর মাধ্যমে যে আইডেনটিটি তৈরি হয় এর মাধ্যমে আপনার মতো সম্পূর্ণ আরেকটি ডিজিটাল পার্সোনালিটি তৈরিতে সক্ষম হ্যাকাররা।

আপনার অনলাইন বিচরণ নিরাপদ করতে অবশ্যপালনীয় ৫ টি পদক্ষেপ:

১. কখনই দুর্বল পাসওয়ার্ড নয় : ৮ শব্দ বা তার চেয়ে কম শব্দের পাসওয়ার্ড হলো দুর্বল পাসওয়ার্ড। সিকিউরিটি ডট ওআরজি নামে একটি গবেষণা প্রতিষ্ঠান বলছে প্রায় ৪৫ শতাংশ আমেরিকানের পাসওয়ার্ড এ রকম দুর্বল পাসওয়ার্ড। এছাড়া বিভিন্ন সাইটে একই ধরনের পাসওয়ার্ড ব্যবহারের বিষয়টি স্বীকার করেছে অধিকাংশ আমেরিকান।

দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করলে হ্যাকাররা সহজেই তা অনুমান করতে পারে। একই পাসওয়ার্ড ব্যাংক একাউন্টসহ সব জায়গায় ব্যবহার হলে কোনো একটি একাউন্ট হ্যাক হলে আপনার পুরো ডিজিটাল দুনিয়াই হুমকিতে পড়বে।

২. মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করুন : আপনি যত শক্তিশালী পাসওয়ার্ডই ব্যবহার করেন না কেন হ্যাকার যদি কোম্পানি সার্ভার নিয়ন্ত্রণে নিতে পারে, তাহলে আপনার ব্যক্তিগত তথ্য দখলে নেওয়া কঠিন নয়। এজন্য নিরাপত্তা বিশেষজ্ঞরা মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশনের পরামর্শ দেন। এটা দুই ধাপের ভেরিফিকেশন হিসেবেও উল্লেখ করা হয়।

ফেসবুক, জিমেইলসহ বেশির ভাগ আধুনিক ব্যাংকই এ্যাকাউন্টে দুই ধাপের এ ভেরিফিকেশন ব্যবহার করে থাকে। যদি কোনও কোম্পানির এ মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন না থাকে, তাহলে তা ব্যবহার না করাই উচিত বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক বালাসুব্রমানিয়ান।

৩. অতিরিক্ত শেয়ার নয় : প্রাত্যহিক ক্যামেরার প্রয়োজন আমরা এখন হাতে থাকা স্মার্টফোন দিয়েই সারি। কিন্তু মনে রাখতে হবে স্মার্টফোনগুলো আমাদের সম্পর্কে অনেক ডাটা সংগ্রহ করে। যেমন বিভিন্ন ক্যামেরা সফটওয়্যারে স্বয়ংক্রিয়ভাবে ছবি তোলার স্থান লেখা হয়ে যায়। এটা সুবিধার চেয়ে অনেক সময় আপনার নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।

৪. আপনার বন্ধুর ডাটা শেয়ার নয় : কোনও এ্যাপে এ্যাড্রেস বুক শেয়ারের সময় আপনি সম্ভাব্য সব জিনিসই শেয়ার করেন। আবার অনেক এ্যাপে আপনার বন্ধুদের ইনভাইট করা যায়। এর মাধ্যমে আপনার বন্ধুর ডাটাও ওই কোম্পানির নিয়ন্ত্রণে চলে আসার পরিস্থিতি সৃষ্টি হয়।

৫. কোনও প্রতিষ্ঠানকেই অন্ধ বিশ্বাস নয় : সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুক যখন ধীরে ধীরে জনপ্রিয়তা পেতে শুরু করে, তখন তা অনেকেরই নিত্যসঙ্গী হয়ে দাঁড়ায় এবং সেখানে সব ধরনের ব্যক্তিগত তথ্য-উপাত্ত শেয়ার করতে শুরু করে।

কিন্তু ক্যামব্রিজ এ্যানালিটিকা কাণ্ডের পর সামনে চলে আসে কীভাবে ফেসবুক লাখো লাখো ব্যবহারকারীর ডাটা অন্য প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করেছে। এ রকম ঘটনা বেশির ভাগ আইটি জায়ান্টের বেলাতেই ঘটছে। এজন্য সব নিরাপত্তা বিশ্লেষকের অভিন্ন পরামর্শ, ‘কাউকে বিশ্বাস নয়’।

কারো কাছ থেকে আসা ই-মেইলে যদি আপনার ব্যক্তিগত তথ্য চেয়ে কোনও লিংক পাঠানো হয়, তাহলে সেখানে কখনই ক্লিক দেওয়া যাবে না। সূত্র : নিউইয়র্ক টাইমস।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা