টেকলাইফ

ভুয়া তথ্য বন্ধে কঠোর পদক্ষেপে যাচ্ছে ফেসবুক

সান নিউজ ডেস্ক : ফেসবুকের মাধ্যমে ভুয়া তথ্য দিয়ে জনমনে বিভ্রান্ত ছড়ানোর সংখ্যা ক্রমেই বাড়ছে। সেসব ভুয়া তথ্যে ও পরিস্থিতি মোকাবেলায় আরও কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে ফেসবুক। সম্প্রতি বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পক্ষ থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। কী পদক্ষেপ গ্রহণ করছে ফেসবুক?

আসলে ফেসবুকে ভুয়া তথ্য বেশি ছড়ায় বিভিন্ন গ্রুপ থেকে। বিশেষ করে রাজনৈতিক কিংবা সোশ্যাল ইস্যু নিয়ে তৈরি গ্রুপগুলো থেকেই একাধিক ভুয়া তথ্য ছড়ানো হয়। যা কি না পরবর্তীতে প্রভাবিত করে ব্যবহারকারীদেরও।

এমনকি অনেক সময় হিংসা ছড়াতেও এই ধরনের গ্রুপগুলোই দায়ী থাকে। আর সেকারণেই এই ধরনের রাজনৈতিক কিংবা সোশ্যাল ইস্যু নিয়ে তৈরি গ্রুপগুলোকে আর সাধারণ ব্যবহারকারীদের সুপারিশ করবে না ফেসবুক।

এছাড়া যে সকল গ্রুপ নিয়ম ভাঙবে, তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নিবে ফেসবুক। তাদের সুপারিশ যেমন কমিয়ে দেওয়া হবে, তেমনই কমানো হবে ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর ক্ষমতা। শুধু তাই নয়, কেউ গ্রুপগুলিতে কেউ যোগ দিতে চাইলে, তাকে সাবধানও করা হবে ফেসবুকের পক্ষ থেকে।

এর আগে বিশেষজ্ঞ থেকে শুরু করে সমাজকর্মীরা একাধিকবার দাবি জানিয়েছেন, বিভিন্ন জায়গায় হিংসার ঘটনায় ইন্ধন জোগায় ফেসবুকের বিভিন্ন গ্রুপ। ফেসবুক কর্তৃপক্ষকে সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বলেন তারা।

ফেসবুক ইঞ্জিনিয়ারিং দফতরের ভাইস প্রেসিডেন্ট টম এ্যালিসন জানিয়েছিলেন, সাধারণ ব্যবহারকারীরা নিজেদের ওয়ালে খুব বেশি রাজনৈতিক পোস্ট দেখতে চান না। আর তাই ফেসবুক গ্রুপগুলির নীতিতে বদল আনবে। আর এবার সেটাই জানানো হল বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পক্ষ থেকে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা