টেকলাইফ

ডিজিটাল অর্থনীতিকে  শক্তিশালী করছে ফাইভ-জি

নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাপী তথ্য প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করছে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক ‘ফাইভ-জি’ বলে একটি আন্তর্জাতিক সম্মেলনে মত দিয়েছেন বৈশ্বিক টেলিযোগাযোগ বিশেষজ্ঞগন।

সম্প্রতি চীনা টেলিযোগাযোগ খাতের অন্যতম প্রতিষ্ঠান জেডইটি সাংহাইতে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ‘ফাইভ-জি মেসেজিং ফোরাম’ শীর্ষক আয়োজন করে বলে বহুজাতিক প্রতিষ্ঠানের বাংলাদেশ কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্বের বিভিন্ন দেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ৩ শতাধিক নির্বাহী এবং বিশেষজ্ঞ অনলাইন এবং সরাসরি অংশগ্রহন করে নিজ নিজ ক্ষেত্রে ‘ফাইভ-জি’ অভিজ্ঞতা তুলে ধরেন এই সম্মেলনে।

টেলিযোগাযোগখাতের নীতিনির্ধারকদের আকর্ষনে থাকা সম্মেলনে প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানের মধ্যে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল এ্যাসোসিয়েশান (জিএসএমএ), সিসিএসএ বা চায়না কমিউনিকেশন্স স্টান্ডার্ডস এ্যাসোসিয়েশান, এশিয়া ফিনান্সিয়াল কো-অপারেশন এ্যাসোসিয়েশান, চায়না ইউনিয়ন পে, ঝেজিয়াং মেট্রোলজিক্যাল সার্ভিস সেন্টার, চায়না টেলিকম, চায়না মোবাইল, চায়না ইউনিকম এবং জাপানের কেডিডিআই।

পাশাপাশি, ‘ফাইভ-জি মেসেজিং ’সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে জেডইটি, গৌদু ইন্টারকানেকশন, সাঙ্ঘাই দাহান্ত্রিকম কর্পোরেশন এবং হোয়েল ক্লাউড টেকনোলজি অংশগ্রহন ছিলো উল্লেখযোগ্য। ‘ফাইভ-জি’ মেসেজিং সেবার ভবিষ্যৎ উজ্জ্বল উল্লেখ করে জেডইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওয়াং জিয়াং বলেন, টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের পক্ষ থেকে অপারেটরদের নেটওয়ার্ক তৈরি, সেবা উন্নয়ন এবং ডিজিটাল অর্থনীতিকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা করা হয়।

তিনি বলেন, অর্থনীতিকে ডিজিটালাইজড্ করতে ‘ফাইভ-জি’ মেসেজিংয়ের জন্য পরিবেশ তৈরিতে, উচ্চ পর্যায় থেকে মাঠ পর্যায়ের অংশীদারদের টার্মিনাল প্রস্তুতে এবং সেবা দাতা ও ব্যবসায়ী গ্রাহকের সঙ্গে একত্রে কাজ করবে জেডইটি। তিনটি অপারেটরকে শিল্প গবেষনা এবং বানিজ্যিক (ফাইভ-জি মেসেজিং) পরীক্ষায় জেডইটি সাহায্য করেছে। এর পাশাপাশি, সরকারি এবং আর্থিক প্রতিষ্ঠানসহ ৯টি শিল্পের জন্য ৩০০ এ্যাপলিকেশনকে উন্নয়ন করেছে প্রতিষ্ঠান।

সম্মেলনে মূল প্রবন্ধে, জেডইটি ভাইস প্রেসিডেন্ট ওয়াং কুয়ান বলেন, হাজারো শিল্পকে এগিয়ে নিচ্ছে ‘ফাইভ-জি’ মেসেজিং সেবা এবং এটি ভবিষ্যতে প্রান্তিক পর্যায়ের আরও অনেক মানুষের অন্তর্ভূক্তির মাধ্যমে ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করবে। জেডইটি এনি মেসেজিং প্লাটফর্মের আওতায় এনিনেটওয়ার্ক, এনি সার্ভিসেস, এনিহোয়ার এবং এনি স্কেল সেবার সমূহের প্রদান করা হচ্ছে বলে জানান তিনি।

চীনা অপারেটর এবং অংশীদারদের সঙ্গে একত্রে কাজ করে দেশটি ফাইভ-জি মেসেজিং সেবা একটি পর্যায়ে উন্নীত হয়েছে বলে জানানো হয় এই ফোরামে। এখন পর্যন্ত মোবাইল ফোন প্রস্তুতকারকদের পক্ষ থেকে ৬০টি টার্মিনাল ছাড়া হয়েছে এবং এই ব্যবস্থা সম্পুর্নরূপে উদ্ভাবনী সেবা হিসেবে হাজারো শিল্পের সঙ্গে যুক্ত হয়েছে।

চায়না ইনিকম মহাব্যস্থাপক ঝ্যাং ইউনঅং বলেন জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র থেকে শিক্ষা গ্রহণ করে চীনের ৩টি অপারেটর পারস্পরিক পরিচালনায় সহযোগিতা এবং সেবা উন্নয়নে কাজ করতে হবে। যেকোনও শিল্পের উন্নয়নে অবদান রাখতে সক্ষম জেডইটির চালু করা ওপেনল্যাবের দ্বিতীয় সংস্করণ এবং প্রথমবারের মত ইন্ডাস্ট্রিজ সার্টিফিকেশনের ব্যবস্থা ‘ফাইভ-জি মেসেজিং’ প্রযুক্তির পরিচালনায় এবং প্রশিক্ষনে সাহায্য করছে।

গতবছর এপ্রিল মাসে, ‘ফাইভ-জি মেসেজিং’ কে বৈশ্বিকভাবে সার্বজনীন সেবা হিসেবে তৈরি করতে এবং অধিক সংখ্যক শিল্পকে এগিয়ে নিতে চায়নার প্রধান ৩ অপারেটর যৌথভাবে একটি ওয়াইটপেপার (নীতিমালা) প্রকাশ করে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা