ছবি: সংগৃহীত
খেলা

মহিলা হ্যান্ডবল লীগে চ্যাম্পিয়ন সবুজবাগ ক্রীড়া চক্র 

এসআর শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন স্মৃতি প্রথম বিভাগ মহিলা হ্যান্ডবল লীগের ফাইনাল খেলায় নিরাময় হাসপাতাল দলকে ৪-৮ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন সবুজবাগ ক্রীড়া চক্র।

আরও পড়ুন: ওয়াইবিএফ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ড্যাফোডিল

সোমবার (১১ মার্চ) বিকেলে ৫ টায় মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মাদারীপুর আসমত আলী খান স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান, এমপি।

আরও পড়ুন: রাইডার পার্টনারদের ক্রিকেট টুর্নামেন্ট

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলম, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান কালু খান ও হ্যান্ডবল উপ-কমিটির সভাপতি ডা. মো. গোলাম সারোয়ার।

এতে স্পন্সর করেন বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসাইনের কন্যা শাহনেওয়াজ আলম দীনা। খেলায় মাদারীপুর জেলার চারটি উপজেলা থেকে চারটি গ্রুপে মোট ১৪টি দল অংশগ্রহণ করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা