ছবি: সংগৃহীত
খেলা

রাইডার পার্টনারদের ক্রিকেট টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক: এ বছর আবারও রাইডারদের ক্রিকেট টুর্নামেন্ট ‘প্যান্ডা রাইডার প্রিমিয়ার লিগ’ আয়োজন করেছে ফুডপ্যান্ডা। এবারের আসরে ঢাকার বাইরের ফুডপ্যান্ডা রাইডারদের ৮টি দল নিয়ে রোববার (১০ মার্চ) আয়োজিত এ টুর্নামেন্টে বিজয়ী হয় কুমিল্লা সুপার জায়ান্টস।

আরও পড়ৃুন: ট্রান্সফাস্টের মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়ে লক্ষ টাকা জেতার সুযোগ

ক্রিকবিডি লেকপরি ক্রিকেট অ্যারেনায় দিনব্যাপী ‘প্যান্ডা রাইডার প্রিমিয়ার লিগ ২০২৪’ শুরু হয়। চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, বরিশাল, রাজশাহী, খুলনা, রংপুর ও নারায়ণগঞ্জ থেকে যুক্ত হওয়া মোট ৯৬ জন রাইডার ৮টি দলে ভাগ হয়ে নকআউট ও সেমিফাইনাল পর্বের খেলায় অংশ নেন।

বিজয়ী দল কুমিল্লা সুপার জায়ান্টস এর হাতে একটি আকর্ষণীয় ট্রফি ও ২৫ হাজার টাকার প্রাইজমানি তুলে দেয়া হয়। পাশাপাশি রানার আপ দলকেও ১৫ হাজার টাকার পুরস্কার প্রদান করা হয়।

আরও পড়ৃুন: শেফ মিনিস্টার ২০২৪-এ বিজয়ী ইশরাত জাবিন

জমজমাট এ টুর্নামেন্ট প্রসঙ্গে ফুডপ্যান্ডা বাংলাদেশের হেড অব লজিস্টিকস হায়দার মালিক বলেন, ফুডপ্যান্ডা’র কার্যক্রমে প্রাণশক্তি হয়ে রয়েছেন আমাদের রাইডাররা। তাদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা আমরা আমাদের দায়িত্ব বলে বিবেচনা করি।

তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। তাদের শরীর সুস্থ রাখা ও নিজেদের মধ্যে যোগাযোগ বাড়ানোই এই আয়োজনের লক্ষ্য। গোটা টুর্নামেন্ট জুড়ে রাইডাররা দারুণ খেলোয়াড়সুলভ আচরণের পরিচয় দিয়েছেন।

আরও পড়ৃুন: সাতারকুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ‘গ্লেনজিউর’

গতবছর শুধুমাত্র ঢাকা অঞ্চলের রাইডারদের নিয়ে ‘প্যান্ডা রাইডার প্রিমিয়ার লিগ ২০২৩’-এর আয়োজন করেছিল ফুডপ্যান্ডা। চলতি বছরে আরও বড় পরিসরে এই টুর্নামেন্টের আয়োজন করে দেশের শীর্ষ অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্মটি।

সেরা গ্রাহকসেবা নিশ্চিতে রাইডার পার্টনারদের ওপর অনেকটাই নির্ভর করে ফুডপ্যান্ডা। তাই রাইডারদের কল্যাণের অংশ হিসেবে প্রতিনিয়ত তাদের জন্য স্বাস্থ্যসেবা সহায়তা, বিমা ও অনলাইন শিক্ষার মতো বিভিন্ন সহযোগিতাও নিশ্চিত করছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ৃুন: প্রিয় শিক্ষকের স্মৃতি রাখতে ব্যতিক্রমী উদ্যোগ

প্যান্ডা রাইডার প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের ফুড পার্টনার ছিল লেইজার পালংকি, নিউ পেপার চেইজ ফ্রুট স্টোর, ভূঁইয়া কর্পোরেশন ও এসএন টেক্স; এবং বেভারেজ ও স্ন্যাকস পার্টনার হিসেবে ছিল পুষ্টি, পেপসি, ব্লু ও হানায়। টুর্নামেন্টে জার্সি স্পন্সর করে নিউ সান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা