ছবি: সংগৃহীত
বাণিজ্য

গাজাবাসীর জন্য তহবিল সংগ্রহে কাজ করছে ফুডপ্যান্ডা

নিজস্ব প্রতিবেদক: গাজাবাসীর জন্য তহবিল সংগ্রহে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এর সাথে যৌথভাবে কাজ করছে শীর্ষ স্থানীয় ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা বাংলাদেশ।

আরও পড়ুন: ইসলামী ব্যাংকে শরী‘আহ পরিপালন বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত

এ অংশীদারিত্বের অংশ হিসেবে, ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা অর্থ দিয়ে ডব্লিউএফপি এর মাধ্যমে গাজায় বসবাসরতদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে পারবেন।

ফুডপ্যান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের বি এ সিদ্দিকী বলেন, যে কোনো জনগোষ্ঠীর ঐক্য ও তাদের যৌথ দায়িত্ববোধে আমরা বিশ্বাস করি। পরিবর্তন আনার লক্ষ্যে বিশ্ব খাদ্য কর্মসূচির সাথে আমাদের এ যৌথ উদ্যোগ একটি ক্ষুদ্র প্রচেষ্টা। ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে গাজাবাসীর পাশে দাঁড়াতে ডব্লিউএফপি’তে অনুদান দেয়ার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুন: দুর্গত এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ কাল

বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি ডিরেক্টর ডম স্কালপেল্লি বলেন, মানবিক সহায়তা কার্যক্রমে ফুডপ্যান্ডার এ অঙ্গীকারকে আমরা সাধুবাদ জানাই। জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফুডপ্যান্ডার মতো বেসরকারি খাতের প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব খুবই গুরুত্বপূর্ণ। ফুডপ্যান্ডার মাধ্যমে প্রাপ্ত অনুদান গাজার ক্ষতিগ্রস্তদের সহায়তা করবে।

ডব্লিউএফপি’র সাথে যৌথ এ উদ্যোগে অংশ নিয়ে অনুদান দেয়ার জন্য ব্যবহারকারী, পার্টনার ও কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে ফুডপ্যান্ডা বাংলাদেশ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা