ছবি: সংগৃহীত
বাণিজ্য

রাইডাদের জন্য ফুডপ্যান্ডার ইফতার আয়োজন

নিজস্ব প্রতিবেদক: পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে ঢাকার সব জোনে কর্মরত রাইডার পার্টনারদের জন্য ইফতার কর্মসূচির আয়োজন করেছে ফুডপ্যান্ডা বাংলাদেশ।

আরও পড়ুন: ঈদে ৫ দিন বন্ধ আমদানি-রফতানি

এ ইফতার আয়োজনে ৩০০ জনের বেশি রাইডার অংশ নিয়েছেন। ঢাকার একটি কমিউনিটি সেন্টারে ‘প্যান্ডা রাইডার গ্র্যান্ড ইফতার ২০২৪’ নামে রাইডার পার্টনারদের জন্য বড় পরিসরে এ আয়োজন করা হয়।

রমজান মাসে ইফতারের জন্য গ্রাহকের পছন্দের খাবার সময়মতো পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করেন রাইডার পার্টনাররা। তাদের কাজের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ এ আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন: ২০০ বগি কিনছে সরকার, ব্যয় ১৬২৬ কোটি

এছাড়া রাইডার পার্টনারদের মধ্যে সৌহার্দ্যবোধ তৈরি ও তাদের কাজের স্বীকৃতির জন্য বিভিন্ন সময় নানা ধরণের উদ্যোগও নেয় ফুডপ্যান্ডা। ইফতারের পর রাইডার পার্টনারদের অংশগ্রহণে বিভিন্ন গেমসের আয়োজন করা হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

ফুডপ্যান্ডা বাংলাদেশের অপারেশনস ডিরেক্টর আন্দালিব হাসান বলেন, আমাদের রাইডার পার্টনারদের অক্লান্ত পরিশ্রম ও তাদের দায়িত্বশীলতার প্রতি আমরা গভীরভাবে সম্মান জানাই। বিশেষ করে রমজান মাসে রাইডাররা আরও কঠোর পরিশ্রম করেন।

আরও পড়ুন: ইসলামী ব্যাংকের খাদ্যসামগ্রী বিতরণ

তাদের কাজের প্রতি স্বীকৃতি জানাতে ‘প্যান্ডা রাইডার গ্র্যান্ড ইফতার ২০২৪’ আয়োজন করেছে ফুডপ্যান্ডা। রাইডারদের একত্রিত করা ও তাদের আনন্দ উদযাপনের সুযোগ তৈরির জন্য আমরা আনন্দিত।

জীবিকা নির্বাহের সুযোগ তৈরির পাশাপাশি স্বাস্থ্যসেবা সহায়তা, বিমা ও দক্ষতা উন্নয়নে অনলাইন শিক্ষার সুযোগ তৈরির মাধ্যমে রাইডারদের কল্যাণের জন্য নিবেদিতভাবে কাজ করে আসছে ফুডপ্যান্ডা৷

আরও পড়ুন: এলপিজির দাম কমলো

সম্প্রতি রমজান মাসের প্রতি শুক্রবার রাইডারকে দেয়া গ্রাহকের ‘টিপ’ এর সমপরিমাণ অর্থ যোগ করে দ্বিগুণ ‘টিপ’ রাইডারকে বুঝিয়ে দেয়ার উদ্যোগ নেয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা