শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড
খেলা

শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক:

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অবিশ্বাস্য জয় পেয়েছে ইংল্যান্ড। টসে জিতে প্রথমেই ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিক ইংলান্ড। মাত্র ২৩১ করেই অল আউট হয় দলটি।

সহজ টার্গেট তাড়া করতে নেমে শুরুটাও দুর্দান্ত করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু হঠাৎই খেই হারিয়ে ইংল্যান্ডের পথে হাঁটা ধরেন অজিরা। ২০৭ রানেই থেমে যায় তাদের ইনিংস। ফলে ২৪ রানের জয় পায় ইংলিশরা। এর সুবাদে তিন ম্যাচের সিরিজে এখন ১-১ এ সমতা। প্রথম ম্যাচটি ১৯ রানে জিতেছিল অস্ট্রেলিয়া।

ওল্ড ট্র্যাফোর্ডে টস জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩১ রান তোলে। জবাবে ৪৮.৪ ওভারেই গুড়িয়ে যায় অজিদের ইনিংস।

লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেটে ১৪৪ তুলে ফেলেছিল অস্ট্রেলিয়া। কিন্তু এরপরই নাটকীয় ধস নামে দলটির ইনিংসে। ক্রিস ওকস ও জোফরা আর্চার মাত্র ২১ বলের ব্যবধানে ৪ উইকেট তুলে নেন। ১৪৪/২ থেকে নিমিষেই ১৪৭/৬- এ পরিণত হয় অস্ট্রেলিয়া। অর্থাৎ ৩ রান যোগ করতেই হারিয়ে ফেলে ৪ উইকেট।

৬৩ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ২০৭ রানে গুটিয়ে যায় সফরকারী দল। এর মধ্যে অ্যালেক্স ক্যারি ও জস হ্যাজেলউড শেষ উইকেটে যোগ করেন ৩১ রান। আদিল রশিদের বলে স্টাম্পিং হলে ছয়ে নামা ক্যারির লড়াই শেষ হয়।

অজিদের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এই ওপেনার ১০৫ বলে ৮ চার ও ১ ছক্কায় সাজান নিজের ইনিংস। চারে নেমে মার্নাস লাবুশেন করেন ৪৮ রান। ক্যারির ব্যাট থেকে আসে ৩৬।

ইংল্যান্ডের হয়ে ওকস, আর্চার ও স্যাম কারেন ৩টি করে উইকেট নিয়েছেন। ১ উইকেট নেন আদিল রশিদ।

এর আগে ব্যাটিংয়ে ভুগেছে ইংল্যান্ড। দলটি ১৪৯ রান যোগ করতে হারিয়ে ফেলে ৮ উইকেট। তবে আদিল রশিদ ও টম কারেনের দৃঢ়তায় দুই শ পেরোনো স্কোর গড়ে ইংলিশরা। নবম উইকেটে এই দুজন যোগ করেন ৭৬ রান। টম কারেন ৩৭ ও রশিদ অপরাজিত ৩৫ রান করেন।

সর্বোচ্চ ৪২ রান আসে অধিনায়ক ওয়েন মরগানের ব্যাট থেকে। জো রুটের ব্যাট থেকে আসে ৩৯ রান। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাডাম জাম্পা সর্বাধিক ৩ উইকেট নেন। ২ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক।

ম্যাচসেরা হয়েছেন ইংল্যান্ডের জোফরা আর্চার। বুধবার একই ভেন্যুতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি এখন অঘোষিত ফাইনাল।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা