সংগৃহীত ছবি
খেলা

ব্রাজিলের কোচ দিনিজ বরখাস্ত

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজকেও বরখাস্ত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। মূলত রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিল ফুটবলকে ‘না’ করে দেয়ার পরই এই ঘটনা ঘটে।

আরও পড়ুন : বিপিএলের প্রস্তুতি শুরু সাকিবের

এক বিবৃতিতে বলা হয়, সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ এরই মধ্যে বরখাস্ত করার বিষয়ে দিনিজকে জানিয়ে দিয়েছেন। অন্তর্বর্তীকালীন এই কোচকে বলা হয়েছে, একজন পূর্ণাঙ্গ কোচ খোঁজার লক্ষ্যেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।

দিনিজকে ধন্যবাদ জানিয়ে বিবৃতিতে সিবিএফ জানিয়েছে, ফার্নান্দো দিনিজের কাজের জন্য, তার নিবেদন আর আন্তরিকতার জন্য এবং সর্বোপরি ব্রাজিল জাতীয় দলকে পুনরুজ্জীবিত চ্যালেঞ্জ গ্রহণের জন্য সিবিএফ তাকে ধন্যবাদ জানাচ্ছে। আমরা ফার্নান্দো দিনিজের জন্য শুভকামনা জানাচ্ছি।

আরও পড়ুন : বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে বাংলাদেশ

ব্রাজিল ফুটবল ফেডারেশন এতো দিন আশায় ছিল ২০২৪ সালের মৌসুমে রিয়াল মাদ্রিদের সঙ্গে কার্লো আনচেলত্তির মেয়াদ শেষ হলে তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেবে। এ ভরসায় গত জুলাইতে ফার্নান্দো দিনিজের সঙ্গে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে চুক্তি করে নিয়েছিলো সিবিএফ। কিন্তু গত সপ্তাহেই রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত নতুন চুক্তিতে আবদ্ধ হন আনচেলত্তি।

ফলে, এই ইতালিয়ান কোচ যে আর ব্রাজিল ফুটবল দলের দায়িত্ব নিচ্ছেন না এটা পুরোপুরি নিশ্চিত। তাই এখনই নতুন কোচ খুঁজতে শুরু করেছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা