সংগৃহীত ছবি
খেলা

বিপিএলের প্রস্তুতি শুরু সাকিবের

স্পোর্টস ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণা আজ (শুক্রবার) সকালেই শেষ হয়েছে। এরই মাঝে ফাঁকা সময় পেয়ে অনুশীলন করতে মাঠে নেমে পড়েছেন মাগুরা-১ আসন থেকে নির্বাচনে দাঁড়ানো বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। চোটের কারণে তিনি প্রায় দুই মাসের মতো মাঠের বাইরে, তাই ফিটনেস ঠিক রাখতে এই বিশ্বসেরা অলরাউন্ডার মাঠে নেমে পড়েছেন।

আরও পড়ুন: বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে বাংলাদেশ

আজ বিকেল ৪টা নাগাদ মাগুরা জেলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করেন সাকিব। এ সময় তার সাথে ছিলেন জাতীয় দলের দুই ক্রিকেটার রনি তালুকদার ও নাজমুল ইসলাম অপু। মাঠে নেমে শুরুতে খানিকটা ফিটনেস নিয়ে কাজ করেন, এরপর প্যারাসুট রানিংও করতে দেখা যায় সাকিবকে।

আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। মূলত আসন্ন বিপিএল ঘিরেই এই অনুশীলনে নামা সাকিবের। গত মৌসুমের মতো এবারও রংপুর রাইডার্সের হয়ে খেলবেন ওপেনার রনি। বরিশাল ছেড়ে এবার দলটিতে যোগ দিয়েছেন সাকিবও। এছাড়া সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলতে দেখা যাবে স্পিনার অপুকে।

আরও পড়ুন: বৃষ্টি আইনে নিউজিল্যান্ডের জয়

গত ৬ নভেম্বর জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছিলেন সাকিব। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ চলাকালে আঙুলে চোট পান তিনি, যদিও তা নিয়েই টাইগার অধিনায়ক পুরো ম্যাচ খেলেছিলেন। পরে আঙুলে চিড় ধরা পড়ে, যে কারণে ৪-৬ সপ্তাহের জন্য সাকিব ছিটকে পড়েন মাঠের বাইরে। তাই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না দলে।

নিজের মাঠে ফেরা নিয়ে সাকিব বলেন, ‘ফিটনেস রিহ্যাভ, বিপিএলের আগে খুব বেশি অপশনও আমি দেখছি না। ইলেকশনও আছে, স্বাভাবিকভাবেই এদিকটাই আমি বিজি থাকব। বিপিএল থেকেই খেলাটা শুরু হবে বলে আমি মনে করি। বিপিএলের প্রথম থেকেই ভালো অবস্থায় খেলতে পারব ফিট হয়ে।’

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা