ছবি-সংগৃহীত
খেলা

বিশ্বকাপের সমাপনীতে যা থাকছে! 

স্পোর্টস ডেস্ক: আর মাত্র এক ম্যাচ পরই নির্ধারণ হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের চ্যাম্পিয়ন। আগামী রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বৈশ্বিক এই মহাযজ্ঞের।

আরও পড়ুন: বাবা হলেন লিটন

বৈশ্বিক আসরের শিরোপার জন্য ঘরের মাঠে লড়বে স্বাগতিক ভারত। ভারতীয় গণমাধ্যমের খবর, ফাইনালের আগে সমাপনী অনুষ্ঠানে থাকছে বেশকিছু চমক।

গত ৫ অক্টোবর আহমেদাবাদে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে ৫০ ওভারের মহারণের উদ্বোধন হয়েছিল। কিন্তু সে সময়ে নানান ধরনের আশঙ্কায় কোনো উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। তবে গত ১৪ অক্টোবর একই ভেন্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচের আগে হয়েছিল জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে অরিজিৎ সিং, সুনিধি চৌহান, শঙ্কর মহাদেবনরা পারফর্ম করেছিলেন।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনালের আগে সমাপ্তি অনুষ্ঠানেও থাকছে যথেষ্ট জাঁকজমক। এমনকি ফাইনাল দেখতে প্রধান অতিথি হিসেবে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহমেদাবাদে উপস্থিত থাকতে পারেন। গুঞ্জন রয়েছে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হবে।

এ ছাড়া ভারতের দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনিকেও ফাইনাল দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে। উপস্থিত থাকছেন শচীন টেন্ডুলকারও।

আরও পড়ুন: আর্থিক পুরস্কার পাবে বাংলাদেশ

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া সেমিফাইনালের মতো ফাইনালের গ্যালারিতে থাকবেন।

সমাপনী পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে বলিউড গায়ক প্রীতম থেকে বিখ্যাত ব্রিটিশ গায়িকা দুয়া লিপার পারফর্ম করার কথা রয়েছে। তবে এই অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণ ভারতের বিমানবাহিনীর ‘সূর্যকিরণ অ্যা রোবেটিক টিমের’ শো। ‘সূর্যকিরণ অ্যা রোবেটিক টিম’ মূলত দেশটিতে ‘এয়ার শো’ করে থাকে। জানা যায়, ফাইনাল শুরুর আগে ‘সূর্যকিরণ অ্যা রোবেটিক টিম’ ১০ মিনিট পারফর্ম করবে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা