খেলা

ব্যাটিংয়ে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে হয়েছে মুখোমুখি অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছে আফগানিস্তান।

আরও পড়ুন : চুল কাটাতে কোহলির যত খরচ

মঙ্গলবার (৭ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

ইতোমধ্যে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকা। এক পা দিয়ে রেখেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও। আজ আফগানিস্তানকে হারাতে পারলেই সেমি নিশ্চিত হয়ে যাবে প্যাট কামিন্সদের।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

অন্যদিকে, সাবেক ও বর্তমান তিন বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকে চমকে দেওয়া আফগানিস্তানরাও ছেড়ে কথা বলবে না। অস্ট্রেলিয়াকে হারাতে পারলে ভালোভাবেই টিকে থাকবে শেষ চারের দৌড়ে।

অস্ট্রেলিয়া একাদশ :
ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মারনাস লাবুশেন, জশ ইংলিশ (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

আফগানিস্তান একাদশ :
রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমাতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমদ ও নাভিন-উল হক।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা