ছবি: সংগৃহীত
খেলা

চুল কাটাতে কোহলির যত খরচ

ক্রীড়া প্রতিবেদক: ৩৫তম জন্মদিনে ৪৯তম ওডিআই সেঞ্চুরি। এই কৃতিত্বে কোহলি ছুঁয়ে ফেললেন শচীন টেন্ডুলকারকে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দুজনেরই এখন সমান ৪৯টি সেঞ্চুরি। আরেকটি শতক হাঁকালেই টেন্ডুলকারকে টপকে যাবেন কোহলি। সুনীল গাভাস্কারের ভবিষ্যদ্বাণী, এই বিশ্বকাপেই তা দেখবে ক্রিকেটবিশ্ব।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

রোববার কলকাতার ইডেন গার্ডেনে কোহলির এমন গৌরবগাথার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে প্রশংসা ছড়াচ্ছে। এহেন তারকাকে নিয়ে ভক্তরা উচ্ছ্বাসে ভাসবেন, এটাই স্বাভাবিক। এদিকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার ‘স্টাইল আইকন’ হিসাবেও দুনিয়াজুড়ে জনপ্রিয়। ঘনঘন চুল-দাড়ির ছাঁট বদল করেন তিনি। আর তা দেখে তার ভক্তরাও চুলের ছাঁট বদলান। তার মতো ব্যাটিং না হোক, হেয়ার স্টাইল তো বদলানো যায়।

কোহলির চুল কাটতে নরসুন্দর কত পারশ্রমিক নেন? ওই টাকা দিয়ে অনায়াসে একটি দামি মোবাইল সেট কিংবা ল্যাপটপ কেনা যায়। এমনকি, একটি বাইকও কেনা যেতে পারে। দিল্লির নামি স্যালুন ‘স্টুডিও ১৭’-এ চুল কাটাতে যান কোহলি। তার চুল কাটেন ওই স্টুডিওর মালিক রশিদ সালমানি।

আরও পড়ুন: বরখাস্ত শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড

ভারতীয় গণমাধ্যমের খবর, চুলে হাত লাগালেই রশিদ নেন ১৮ হাজার রুপি। ক্ষেত্রবিশেষে সেই অঙ্ক দাঁড়ায় ৪০ হাজারের কাছাকাছি।

কলকাতার আনন্দবাজারের অনলাইন সংস্করণের খবর, কোহলির চুল কাটতে রশিদ নেন ৮০ হাজার থেকে দেড় লাখ রুপি পর্যন্ত।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা