ছবি-সংগৃহীত
খেলা

ব্যাটিংয়ে ভারত

ক্রীড়া প্রতিবেদক: চলতি বিশ্বকাপে ধারাবাহিক দল ভারত ও দক্ষিণ আফ্রিকা। এরই মধ্যে দুই দলই সেমিফাইনাল নিশ্চিত করেছে। তবে এবার শক্তিমত্তা এবং দক্ষতা যাচাইয়ের লড়াইয়ে মুখোমুখি এই দুই দল। পয়েন্ট টেবিলে শীর্ষে উঠার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

রোববার (৫ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে।

এবারের আসরে অপরাজিত ভারত, এ ম্যাচেও জয় নিয়ে তালিকার র্শীষ স্থানটি ধরে রাখতে চায়। আর পয়েন্ট তালিকায় সবার ওপরে উঠে আসাতে এ ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন: পাকিস্তানের অবিশ্বাস্য জয়

ভারতের বিপক্ষে একটি পরিবর্তন এসেছে প্রোটিয়াদের একাদশে। জেরাল্ড কোয়েটজির পরিবর্তে একাদশে ফিরেছেন তাব্রেইজ শামসি। অন্যদিকে একাদশে কোনো পরিবর্তন ছাড়াই এ ম্যাচে মাঠে নামছে স্বাগতিকেরা।

ভারত একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহ।

আরও পড়ুন: দ. আফ্রিকার রানের পাহাড়

দক্ষিণ আফ্রিকা একাদশ- কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি, ফন ডার ডুসেন, এইডেন মারক্রাম, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, তাব্রেইজ শামসি, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদি।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা