সংগৃহীত ছবি
খেলা

পাকিস্তানের অবিশ্বাস্য জয়

স্পোর্টস ডেস্ক : চলমান ওয়ানডে বিশ্বকাপে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে খেলা মাঠে না গড়ানোয় ডাকওয়ার্থ লুইস স্টার্ন মেথডে ২১ রানে অবিশ্বাস্য জয় পেয়েছে পাকিস্তান।

আরও পড়ুন : নিউজিল্যান্ডের রানের পাহাড়

শনিবার (৪ নভেম্বর) বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে রাচিন রবীন্দ্রর রেকর্ড গড়া সেঞ্চুরি ও অধিনায়ক কেন উইলিয়ামসনের ৯৫ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। জবাবে রান তাড়ায় দুই দফায় বৃষ্টি আসার আগ পর্যন্ত ২৫.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ২০০ রান তোলেছে পাকিস্তান।

কিউিইদের বিপক্ষে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ সেমিফাইনালের আশা বেঁচে রইলো পাকিস্তানের। ৪০১ রান করেও জিততে না পারা নিউজিল্যান্ডের সম্ভাবনাও অবশ্য শেষ হয়ে যায়নি। দুই দলেরই ৮ ম্যাচে ৮ পয়েন্ট। রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট তালিকায় নিউজিল্যান্ড চারে, পাকিস্তান পাঁচে। সমান পয়েন্ট নিয়ে আফগানিস্তান নেমে গেছে ছয়ে।

আরও পড়ুন : বোলিংয়ে পাকিস্তান

নিউজিল্যান্ডের গড়া পাহাড়সম ৪০১ রান তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার আবদুল্লাহ শফিকের উইকেট হারায় পাকিস্তান। টিম সাউদির বলে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডানহাতি এই ব্যাটার। এরপর দ্বিতীয় উইকেটে বাবর-ফখরের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। এর মাঝে বিস্ফোরক ব্যাটিংয়ে পাকিস্তানের ইনিংসের ২০ ওভার পূর্ণ হওয়ার আগেই সেঞ্চুরি করেন ফখর।

এদিন মাত্র ৬৩ বল মোকাবিলায় ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন ফখর। তার ঝোড়ো শতকে ২১.৩ ওভারে ১ উইকেট হারিয়ে পাকিস্তান ১৬০ রান তুলে ফেলার পর বেঙ্গালুরুতে হানা দিয়েছিল বৃষ্টি।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

এরপর বৃষ্টি থামলে বাবর আজমদের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ৩৪২ রান। তবে ২৫ ওভার ৩ বলে ১ উইকেট হারিয়ে ২০০ রান করার পর আরও একবার বৃষ্টি হানা দেয় ম্যাচে। ডিএল মেথডে ২১ রানে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে বাবর আজমের দল। এরপর বৃষ্টির বাগড়া না থামায় খেলা আর মাঠে না গড়ানোয় পাকিস্তানকে জয়ী ঘোষণা করা হয়। ফখর ৮১ বলে ১২৬ ও অধিনায়ক বাবর আজম ৬৩ বলে ৬৬ রানে ক্রিজে থাকেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা