সংগৃহীত ছবি
খেলা

অল্পতেই গুটিয়ে গেল শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক : ভারতে ওয়ানডে বিশ্বকাপে দিনের একমাত্র ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়ে ১২৫ রানের উড়ন্ত সূচনা করে শ্রীলংকা। এরপর চরম ব্যাটিং বিপর্যয়ে ৮৪ রানে হারায় ১০ উইকেট। ৪৩.৩ ওভারে শেষ পর্যন্ত ২০৯ রানে অলআউট হয় শ্রীলংকা।

আরও পড়ুন : টস জিতে ব্যাটিংয়ে শ্রীলংকা

সোমবার (১৬ অক্টোবর) ভারতের লখনৌতে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া-শ্রীলংকা। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলংকা।

প্রথমে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ২১.৪ ওভারে স্কোর বোর্ডে ১২৫ রান জমা করেন দুই ওপেনার পাথুম নিশানকা ও কুশাল পেরেরা।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

শ্রীলংকা উদ্বোধনীতে ১২৫ রান করার পর তাদের শিবিরে পরপর জোড়া আঘাত হানেন অস্ট্রেলিয়ান তারকা পেসার প্যাট কামিন্স ও স্পিনার অ্যাডাম জাম্পা।

৬৭ বলে আট বাউন্ডারিতে ৬১ রান করা পাথুম নিশানকাকে সাজঘরে ফেরান প্যাট কামিন্স। তার দ্বিতীয় শিকারে পরিনত হন আরেক ওপেনার কুশাল পেরেরা। তিনি ৮২ বলে ১২টি বাউন্ডারির সাহায্যে ৭৮ রান করে ফেরেন। এরপর আসা-যাওয়ার মিছিলে অংশ নেন অধিনায়ক কুশাল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা।

আরও পড়ুন : টসে জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

৩২.১ ওভারে ৪ উইকেটে শ্রীলংকার সংগ্রহ ছিল ১৭৮ রান। এরপর শুরু হয় বৃষ্টি। বৈরি আবহাওয়ার কারণে খেলা বন্ধ থাকে ২৫ মিনিট। এরপর খেলা শুরু হওয়ার পর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লংকানরা।

শেষ দিকে অ্যাডাম জাম্পার স্পিন আর মিচেল স্টার্কের গতির মুখে পড়ে একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৪৩.৩ ওখারে ২০৯ রানে অলআউট হয় শ্রীলংকা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা