খেলা

পাকিস্তানকে হারিয়ে শীর্ষে ভারত

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ হিসেবে বিবেচনায় ছিল ভারত-পাকিস্তান ম্যাচ। ধরণা করা হয়েছিল এই ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াই হবে। তবে তার লেশ মাত্রও ছিল না। ম্যাচটি একপেশে হয়ে গেলে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত স্বাগতিক ভারত রাজত্ব করেছে।

আরও পড়ুন: পাকদের ব্যাটিংয়ে পাঠাল ভারত

শনিবার (১৪ অক্টোবর) ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ ওভারে স্কোর বোর্ডে ৪১ রান জমা করে সাজঘরে ফেরেন সেঞ্চুরিয়ান আব্দুল্লাহ শফিক। শ্রীলংকার বিপক্ষে ১১৩ রানের ইনিংস খেলা শফিক, ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে ফেরেন ২৪ বলে ২০ রানে মাত্র।

অধিনায়ক বাবর আজমের সঙ্গে ২৭ বলে ৩২ রানের জুটি গড়ে ফেরেন আরেক ওপেনার ইমাম-উল-হকও। ৩৮ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৩৬ রান করে আউট হন তিনি।

২ ওপেনারের উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করে পাকিস্তান। ৩য় উইকেটে অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ৮৩ রানের জুটি গড়েন।

আরও পড়ুন: কিউইদের কাছে হারল টাইগাররা

২৯.৩ ওভারে পাকিস্তানের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৫৫ রান। যখন দলের এমন অবস্থা, তখন পাকিস্তানি সমর্থকরা আশা করেছিলেন স্কোর আড়াইশ ছাড়িযে যেতে পারে।

অথচ বালির বাধেঁর মতো ভেঙে যায় পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। পাকিস্তান মাত্র ৩৬ রানে ব্যবধানে ৮ উইকেট হারিয়ে ৪২.৪ ওভারে ১৯১ রানেই অলআউট হয়।

দলের হয়ে অধিনায়ক বাবর আজম ক্যারিয়ারের ১১১তম ম্যাচে ২৯তম ফিফটির পর আউট হয়। ৫৮ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৫০ রান করেন তিনি। মোহাম্মদ রিজওয়ান দলীয় ১৬৮ রানে ফেরেন। ৬৯ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৪৯ রান করে আউট হন তিনি।

আরও পড়ুন: ২৪৬ রানের টার্গেট দিল টাইগাররা

আসা-যাওয়ার মিছিলে অংশ নেন সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী ও হারিস রউফরা। অন্যদিকে ভারতের হয়ে জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব ও রবিন্দ্র জাদেজা দুটি করে উইকেট শিকার করেন।

টার্গেট তাড়া করতে নেমে ৩য় ওভারে ২৩ রানে ওপেনার শুভমান গিলের উইকেট হারায় ভারত। এরপর ৪২ বলে ৫৪ রানের জুটি গড়ে ফেরেন বিরাট কোহলি (১৬)।

অধিনায়ক রোহিত শর্মা ৭৯ রানে ২ উইকেট পতনের পর স্রেয়াশ আইয়ারের সঙ্গে ৭১ বলে ৭৭ রানের জুটি গড়ে ফেরেন। ৬৩ বলে ৬টি চার আর ৬টি ছক্কার সাহায্যে ৮৬ রান করে ফেরেন তিনি।

আরও পড়ুন: প্রোটিয়াদের লড়াকু পুঁজি

সবশেষে লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ৫৩ বলে ৩৬ রানের অনবদ্য জুটি গড়ে ১১৭ বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন স্রেয়াশ আইয়ার। দলের জয়ে ৫৩ ও ১৯ রানে অপরাজিত থাকেন আইয়ার ও রাহুল।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা