সংগৃহীত
খেলা

মুক্তি পেল বিশ্বকাপের থিম সং

স্পোর্টস ডেস্ক: ভারতে অনুষ্ঠিতব্য ২০২৩ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের থিম সং মুক্তি পেয়েছে।

আরও পড়ুন: নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মুক্তি দেওয়া হয় ওয়ানডে বিশ্বকাপের থিম সং ‘দিল জশন বলে’। গানটির ভাষা হিসেবে বেছে নেওয়া হয়েছে হিন্দি। যার বাংলা অর্থ দাঁড়ায় - ‘হৃদয় উদযাপন করে’।

ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক প্রিতম গানটির সুর করেছেন। বলিউড সুপারস্টার রনবীর সিং ৩ মিনিট ২১ সেকেন্ডের গানটির ভিডিওতে পারফরম্যান্স করেছে। গানের ভিডিওটিতে একটি ট্রেনের আবহ ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে যাত্রীদের মাঝে বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়ে পড়ার মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে।

আইসিসির ভাষ্যমতে থিম সং নিয়ে, বিশ্বকাপের থিম সং দলের খেলোয়াড়দের জন্য একটি অনুপ্রেরণামূলক উৎস হিসাবে কাজ করবে। ক্রিকেটের সবচেয়ে বড় উৎসবে এ গানটি ভক্তদের উদযাপনের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন তানজিম সাকিব

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে থিম সং ছাড়াও নানা আয়োজন আছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ৫ অক্টোবর হলেও ৪ অক্টোবর হবে বিশ্বকাপ ট্রফির সঙ্গে অধিনায়কদের ফটোসেশন। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ১০ অধিনায়ককে নিয়েও থাকছে বিশেষ আয়োজন।

সর্বশেষ, ৫ অক্টোবর গতবারের ২ ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের ওয়ানডে বিশ্বকাপের।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা