সংগৃহীত ছবি
খেলা
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

২০০ টাকায় দেখা যাবে খেলা

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপের আগে নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজটি খেলতে ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে কিউইরা। আগামী ২১ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলায় সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে ভারত চ্যাম্পিয়ন

সোমবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সিরিজের টিকিটের মূল্য নির্ধারণ করে দিয়েছে বিসিবি।

যেখানে সর্বোচ্চ ১৫০০ টাকা দামে গ্রান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে। এছাড়া ভিআইপি স্ট্যান্ডে ১০০০, ক্লাব হাউসে বসে ৫০০ টাকা খরচ করতে হবে। নর্থ এবং সাউথ স্ট্যান্ডে বসে খেলা দেখতে গুনতে হবে ৩০০ টাকা। আর সর্বনিম্ন ২০০ টাকায় ইস্টার্ন স্ট্যান্ডে বসে খেলা উপভোগ করা যাবে। উল্লেখ্য, আগে সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল ১০০ টাকা। এবার এ টাকায় টিকিট থাকছে না।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

আগামীকাল ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকিট ক্রয় করতে পারবেন দর্শকরা। টিকিট পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুরে। এ ছাড়া শর্তসাপেক্ষে ম্যাচের আগের দিন ও ম্যাচ ডেতেও টিকিট ক্রয় করা যাবে।

সিরিজে একাধিক নিয়মিত সদস্য বিশ্রামে থাকায় দলে ফিরেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। এই ফেরার তালিকায় আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, জাকির হাসান, রিশাদ হোসেন ও খালেদ আহমেদ। তাছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন তামিম ইকবাল।

আরও পড়ুন : বাবা হারালেন পেসার রুবেল

টিকিটের মূল্য তালিকা

গ্রান্ড স্ট্যান্ড-১৫০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড-১০০০ টাকা
ক্লাব হাউজ-৫০০ টাকা
নর্থ/সাউথ স্ট্যান্ড-৩০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড-২০০ টাকা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা