সংগৃহীত
খেলা

ঢাকায় নিউজিল্যান্ড দল

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

আরও পড়ুন: ভারতকে হারিয়ে দেশে ফিরল বাংলাদেশ

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ইংল্যান্ড থেকে সরাসরি ঢাকা পৌঁছাবে দলের বাকি খেলোয়ার। অবশ্য ১ম বহরে দলের সব খেলোয়াড় আসেননি। এই বহরে নিউজিল্যান্ড থেকে দলের একাংশ ক্রিকেটার এসেছেন।

লকি ফার্গুসনের দল শনিবার রাত ১১টা নাগাদ ঢাকা পৌঁছে। রাত ১২টার কিছুক্ষণ আগে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে কিউইরা। আসন্ন সিরিজে নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটারদের অধিকাংশই থাকছেন বিশ্রামে।

আরও পড়ুন: টাইগারদের চ্যালেঞ্জিং স্কোর

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ভারত বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বেশ ভালোভাবেই দেখছে। বিশ্বকাপ দলে থাকা অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রামে রেখেই বাংলাদেশ সিরিজের জন্য দল গঠন করেছে তারা।

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের ওয়ানডে দল

আরও পড়ুন: বিকালে নামছে বাংলাদেশ-ভারত

লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, চ্যাড বোজ, উইল ইয়াং, টম ব্লান্ডেল, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ডেন ক্লিভার, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও ট্রেন্ট বোল্ট।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা