ছবি-সংগৃহীত
খেলা
এশিয়া কাপ ফাইনাল

শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে ভারত চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজই একাই শেষ করে দিলেন। ফাইনালে যে প্রতিদ্বন্দ্বিতা আশা করা হয়েছিল যার লেশ মাত্র রাখেননি তিনি।

আরও পড়ুন: টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

ভারতের কাছে পাত্তা পায়নি স্বাগতিক শ্রীলঙ্কা। মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়াদের গতির তাণ্ডবে স্রেফ উড়ে যায় লঙ্কানরা।

লঙ্কাদের ৫০ রানে গুঁড়িয়ে দিয়ে ৬.১ ওভারে ১০ উইকেটের বড় ব্যবধানে জয় পায় ভারত। এই জয়ে এশিয়া কাপের ১৬তম আসরের ইতিহাসে রেকর্ড ৮ম শিরোপা ঘরে তোলে ভারত।

রোববার (১৭ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকরা চরম বিপর্যয়ে পড়ে যায়।

আরও পড়ুন: বাবা হারালেন পেসার রুবেল

ভারতীয় তিন তারকা পেসার মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া ও জসপ্রিত বুমরাহের গতিতে দিশেহারা হয়ে যান লঙ্কান ব্যাটাররা। ইনিংসের শুরু থেকে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৫.২ ওভারে ৫০ রানেই অলআউট হয় শ্রীলঙ্কা।

ভারতীয় তারকা পেসার মোহাম্মদ সিরাজ এক ওভারেই শ্রীলঙ্কার ৪ উইকেট শিকার করেন। এই তারকা পেসার ৭ ওভারে এক মেডেনসহ ২১ রানে ৬ উইকেট শিকার করেন।

আরও পড়ুন: ঢাকায় নিউজিল্যান্ড দল

২.২ ওভারে মাত্র ৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। জসপ্রিত বুমরাহ ৫ ওভারে ২৩ রানে এক উইকেট শিকার করেন।

৫১ রানের স্কোর তাড়া করতে নেমে ৬.১ ওভারে ১০ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। দলের জয়ে ১৯ বলে ২৭ আর ১৮ বলে ২৩ রানে অপরাজিত থাকেন শুভমান গিল ও ইশান কিষান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা