খেলা

নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলে সাবেক ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টি-টেন লিগে খেলার সময়কার একটি ঘটনার জের ধরে এই অভিযোগ এনেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

আরও পড়ুন : ক্ষমা চাইলেন তানজিম সাকিব

২০১০ সালে টি-টেন লিগের খেলার সময় এক ব্যক্তির কাছ থেকে উপহার নিয়েছিলেন নাসির। এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) মনে করছে সেই ব্যক্তিটির ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।

নাসির যেহেতু সেই ব্যক্তির নিকট থেকে উপহার নিয়েছে সে কারণে নাসির দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত এমনটাই ধারণা ইসিবির। সে কারণেই বিষয়টি তারা আইসিসির কাছে জানিয়েছিল।

আরও পড়ুন : ২০০ টাকায় দেখা যাবে খেলা

তাদের অভিযোগের প্রেক্ষিতে নাসিরকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করেছে আইসিসি।

আইসিসি জানায়, ইসিবির অভিযোগের ভিত্তিতে আইসিসি খেলোয়াড় ও অফিসিয়াল মিলিয়ে মোট আটজনের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী ধারা ভঙ্গের অভিযোগ এনেছে। এরমধ্যে বাংলাদেশের ক্রিকেটার নাসিরের বিরুদ্ধে তিনটি ধারা ভঙ্গের অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে ভারত চ্যাম্পিয়ন

দুর্নীতির অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তাকে (ডিএসিও) ৭৫০ ডলারের বেশি অর্থ মূল্যের উপহার নেওয়ার বিষয়টি জানাতে ব্যর্থ হয়ে নাসির ভঙ্গ করেছেন আইসিসির দুর্নীতি বিরোধীর ২.৪.৩ ধারা।

২.৪.৬ ধারায় তিনি সম্ভাব্য দুর্নীতিতে যুক্ত ছিলেন এমন তদন্তের বিষয়ে দুর্নীতির তদন্তে থাকা কর্মকর্তাকে বিষয়টি জানাতে ব্যর্থ হয়েছেন বা তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা