সংগৃহীত ছবি
খেলা

রোনালদো-মানের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক : সৌদির প্রো-লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিক ও সাদিও মানের গোলে বড় জয় পেয়েছে আল নাসর। নতুন মৌসুমে পর পর দুই ম্যাচে হেরে এবার তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল দলটি।

আরও পড়ুন : জন্মদিনে বাবা হলেন ক্রিকেটার শান্ত

শুক্রবার (২৫ আগস্ট) রাত ১২টায় সৌদি প্রো-লিগের ম্যাচে আল ফাতেহর বিপক্ষে মাঠে নামে আল নাসর। ম্যাচটিতে ৫-০ গোলের বড় ব্যবধানে জয় পায় সিআরসেভেনের দলটি। দলের হয়ে ৩ গোল করেছেন রোনালদো। আর বাকি ২ গোল করেন সেনেগাল তারকা সাদিও মানে।

প্রথম থেকেই বল দখলে রেখেছিল আল নাসর। চালায় একের পর এক আক্রমণ। তবে ২৬তম মিনিটে গোলের খুব ভালো সুযোগ পেয়েছিলেন রোনালদো। সাদিও ভালো জায়গায় শট নিতে পারেননি, আটকে দেন ফাতেহ গোলরক্ষক।

আরও পড়ুন : বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি

ম্যাচের ৩৮, ৫৫ ও ৯৬তম মিনিটে গোল করেন রোনালদো। এছাড়া সাদিও মানে ২৭ ও ৮১ মিনিটে গোল করেন। সেনেগালের এ তারকার সামনেও এদিন হ্যাটট্রিক গোল করার সুযোগ ছিল। তবে খেলা শেষের কিছুক্ষণ আগে তিনি মাঠ ছাড়লে সুযোগ থাকে কেবল সিআর সেভেনের সামনে। আর সেই সুযোগটিই কাজে লাগান তিনি।

তিন ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে লিগের ১২ নম্বরে অবস্থান আল নাসরের। এক ও দুইয়ে আছে আল ইত্তিহাদ ও আল আহলি। সমান ম্যাচে ৯ পয়েন্ট করে তুলেন তারা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা