সংগৃহীত ছবি
খেলা

রংপুরের হ্যাটট্রিক হার

স্পোর্টস ডেস্ক : চলমান বিপিএলে টানা দুই হারের পর চিটাগং কিংসের কাছে হেরে হ্যাটট্রিক করলো রংপুর।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

বুধবার (২৯ জানুয়ারি) আগে ব্যাট করে চিটাগংকে ১৪৪ রানের লক্ষ্য দেয় রংপুর। জবাব দিতে নেমে ১৪ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় চিটাগং।

১৪৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি চিটাগংয়ের ১২ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন ওপেনার লাহিরু মিলানথা। এদিন ইনিংস বড় করতে পারেননি গ্রাহাম ক্লার্কও। ১২ বলে ১৫ রান করে বোল্ড আউট হন তিনি।

আরও পড়ুন : ফের মাঠে ফিরছেন ডি ভিলিয়ার্স

তবে পারভেজ ইমনকে সঙ্গে নিয়ে রান তোলার চেষ্টা করেন মিথুন। কিন্তু ১৫ বলে ২০ রান করে আউট হন তিনি। এরপর বলে বলে বাউন্ডারি মেরে দলকে এগিয়ে নিতে থাকেন হায়দার আলী। তাকে যোগ্য সঙ্গ দেন ইমন। ৪৩ বলে ৪১ রান করে ১৬তম ওভারে ক্যাচ আউট হন এই বাঁহাতি ব্যাটার।

এতে ২৪ বলে চিটাগং কিংসের লক্ষ্য দাঁড়ায় ৩০ রান। ২ বলে ৮ রান করে রান আউট হন শামিম। তবে ১৮তম ওভারে চার বলে চার ছক্কার হাঁকিয়ে চিটাগংকে জয় উপহার দেন হায়দার আলী। ১৮ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই পাকিস্তানি ব্যাটার।

রংপুরের হয়ে আকিভ জাভেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন দুটি করে উইকেট শিকার করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা