ছবি-সংগৃহীত
খেলা

ইতিহাস গড়লেন নাহিদা-ফারজানা

স্পোর্টস ডেস্ক : শক্তিশালী ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলে ওয়ানডে সিরিজ ড্র করে বাংলাদেশ। দলীয় অর্জনের পর এবার ব্যক্তিগত পারফর্মেন্সের সুখবর পেলেন ফারজানা হক আর নাহিদা আক্তার। নারী ক্রিকেটে দেশের সেরা র‌্যাংকিংয়ে পৌঁছে গেছেন এই দুই টাইগ্রেস।

আরও পড়ুন : শেষ ওভারের নাটকীয়তায় ড্র!

মিরপুর শেরে বাংলায় বাংলাদেশ ও ভারতের মধ্যকার সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ভারতের বিপক্ষে অনেক প্রথমের জন্ম দিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো ওয়ানডেতে হারিয়েছে ভারতের মেয়েদের। প্রথমবারের মতো টাই করে সিরিজও শেষ করেছে সমতায়।

এই সিরিজেই ওয়ানডেতে বাংলাদেশের প্রথম নারী সেঞ্চুরিয়ান হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখান ফারজানা হক। শেষ ম্যাচে ১০৭ রানের ইনিংস খেলেন তিনি। তিন ম্যাচে ১৮১ রান করে সিরিজের সেরা খেলোয়াড়ও হন ফারজানা।

আরও পড়ুন : লঙ্কান লিগেও ডাক পেলেন তাসকিন

আজ (মঙ্গলবার) সদ্য ঘোষিত আইসিসির ওয়ানডে ব্যাটার র‌্যাঙ্কিংয়ে ফারজানা ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৯তম স্থানে। ক্যারিয়ার সেরা ৫৬৫ রেটিং পয়েন্ট অর্জন করেছেন ডানহাতি এই ব্যাটার। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবেও সেরা বিশ ব্যাটারের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

এর আগে বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে সেরা র‌্যাংকিং ছিল রুমানা আহমেদের। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ডানহাতি ব্যাটার ২৫তম স্থানে ছিলেন।

আরও পড়ুন : লঙ্কান লিগে খেলবেন তাওহীদ

অন্যদিকে, ওয়ানডে বোলার র‌্যাংকিংয়ে ইতিহাস গড়েছেন নাহিদা আক্তার। শেষ ম্যাচে তিনটিসহ পাঁচ উইকেট নেওয়া বাঁহাতি এই স্পিনার পাঁচ ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন। যেটি কোনো বাংলাদেশি ক্রিকেটারদের জন্য সেরা অবস্থান। এর আগে বোলিংয়ে দেশের সেরা র‌্যাংকিং ছিল সালমা খাতুনের। গত বছর ডিসেম্বরে বোলারদের তালিকায় ২০তম হন সালমা।

এছাড়া বোলার র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন সুলতানা খাতুন এবং রাবেয়া খান। সুলতানা ২১ ধাপ এগিয়ে ৫৭তম, রাবেয়া ৬০ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে উঠে এসেছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা