ছবি-সংগৃহীত
খেলা

লঙ্কান লিগে খেলবেন তাওহীদ

ক্রীড়া প্রতিবেদক : আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই নজর কাড়ছেন তরুণ টাইগার ক্রিকেটার তাওহীদ হৃদয়। ইতোমধ্যেই ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেছেন তিনি। পারফর্মেন্সের পুরষ্কার স্বরূপ এবার লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার প্রস্তাব পেলেন হৃদয়।

আরও পড়ুন : লঙ্কান লিগেও ডাক পেলেন তাসকিন

এলপিএলের দল জাফানা কিংস থেকে অফার দেওয়া হয়েছে ইনফর্ম এই ব্যাটারকে। ইতোমধ্যেই এই লিগে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিকট আবেদন করেছেন হৃদয়।

মূলত পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের জায়গায় এলপিএলে অংশ নেবেন হৃদয়। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার কারণে এলপিএলে অংশ নিতে পারছেন না অভিজ্ঞ এই অলরাউন্ডার। ফলে মালিকের অনুপস্থিতিতে জাফানার হয়ে খেলার সুযোগ পাচ্ছেন হৃদয়।

আরও পড়ুন : বৃষ্টিতে ইংল্যান্ডের স্বপ্ন ভঙ্গ

এলপিএলের এবারের আসর শুরু হবে ৩০ জুলাই, চলবে ২০ আগস্ট। এ সময় বাংলাদেশ জাতীয় দলের কোনো খেলা নেই। তাই তিন থেকে চার ম্যাচের জন্য এনওসি পেতেও পারেন তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা