ছবি-সংগৃহীত
খেলা

লঙ্কান লিগে ডাক পেলেন শরীফুলও 

ক্রীড়া প্রতিবেদক : লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) তাওহিদ হৃদয় ও তাসকিন আহমেদের পর এবার খেলার ডাক পেলেন শরিফুল ইসলাম। এলপিএলের দল কলম্বো স্ট্রাইকার্স থেকে প্রস্তাব দেয়া হয়েছে এই টাইগার পেসারকে।

আরও পড়ুন : লঙ্কান লিগে খেলবেন তাওহীদ

সোমবার (২৪ জুলাই) এলপিএল থেকে প্রস্তাব পান শরিফুল। বিষয়টি দেশের একটি সংবাদ মাধ্যমকে তিনি নিজেই নিশ্চিত করেছেন। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্রের অপেক্ষায় আছেন বাঁহাতি এই পেসার। ক্রিকেট বোর্ড থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেলেই শ্রীলঙ্কায় উড়াল দেবেন তিনি।

এর আগে, বাংলাদেশের সাকিব আল হাসান এবং মোহাম্মদ মিঠুনকে দলে টেনেছিল দুইবারের রানার-আপ গল টাইটান্স। গতকাল দুপুরেন প্রথম এলপিএলে নিজের ডাক পাবার বিষয়ে বোর্ডকে জানান তাসকিন আহমেদ। এরপরেই বিকেলে জানা যায়, বর্তমান চ্যাম্পিয়ন জাফনার কিংস থেকে অফার দেওয়া হয়েছে তাওহিদ হৃদয়কে। তাকে অনাপত্তিপত্র দিতে প্রস্তুত বিসিবি। পরে রাতে জানা যায়, শরিফুলকে দলে নিতে আগ্রহী টুর্নামেন্টের বর্তমান রানার-আপ কলম্বো স্ট্রাইকার্স।

আরও পড়ুন : লঙ্কান লিগেও ডাক পেলেন তাসকিন

সূচি অনুযায়ী, আগামী ৩০ জুলাই শুরু হয়ে ২০ আগস্ট পর্যন্ত চলবে এলপিএল এর এবারের আসর। এ সময় বাংলাদেশ দলের কোনো খেলা নেই। তবে এই সময়ে ২৬-২৮ জন ক্রিকেটার নিয়ে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ক্যাম্প শুরু করবে বিসিবি। ক্যাম্প চলাকালে শরিফুল, তাসকিনদের অনাপত্তিপত্র দেয়া হবে কিনা তা নিয়ে এখনই নিশ্চিত করেনি বোর্ড।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা