ছবি-সংগৃহীত
খেলা

প্রটিয়াদের হারিয়ে সিরিজ টাইগারদের

স্পোর্টস ডেস্ক : ব্যাটে-বলে দাপট দেখিয়ে দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ দলকে হারালো বাংলাদেশের যুবারা। পাশাপাশি পাঁচ ম্যাচ সিরিজের ৩টিতে জিতে ট্রফিও ঘরে তুলেছে স্বাগতিকরা।

আরও পড়ুন : বিসিবি’র নতুন কিউরেটর হেমিং

সোমবার (১৭ জুলাই) সিরিজের পঞ্চম ওয়ানডেতে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে ৪৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২১০ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ দল। জবাবে ব্যাটিং করতে নেমে ৪৭ ওভার ১ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় জুনিয়র টাইগাররা।

সিরিজের প্রথম চার ম্যাচ শেষে ২-২ এ সমতায় ছিল দুই দল। তাই সিরিজের শেষ ম্যাচটা ছিল অঘোষিত ফাইনাল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দাপুটে জয় তুলে নিল জুনিয়র টাইগাররা। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩-২ এ সিরিজ জিতল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।

আরও পড়ুন : মেসিকে বরণ করে নিলো মায়ামি

২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলে ফেলে বাংলাদেশ। ফলে সহজ জয়ের পথেই এগোচ্ছিল স্বাগতিকরা। সেটিই হুট করে পরিণত হয় ৭ উইকেটে ১৮৯ রানে। তুলে মারতে গিয়ে লং অনে ক্যাচ দেন দলের সেট ব্যাটার আরিফুল (৮১ বলে ৭১ রান)।

এরপর ক্রিজে নামেন নতুন দুই ব্যাটার অধিনায়ক মাহফুজুর রহমান ও রাফি উজ্জামান। দুজনের অবিচ্ছিন্ন জুটি বাংলাদেশকে পার করে নিরাপদেই।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই স্বাগতিকদের আটসাট বোলিংয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। পেসার রিজান হোসেনের তোপে ১৮ রানেই ২ উইকেট হারায় প্রটিয়া যুবারা, রাফি এসে তাদের পরিণত করেন ৪৯ রানে ৩ উইকেটে।

আরও পড়ুন : টাইগারদের সিরিজ জয়

এরপর টিগার ও রিচার্ড সেলেস্টওয়ানের চতুর্থ উইকেট জুটিতে ওঠে ৫২ রান। সেলেস্টওয়ানকে ফিরিয়ে সে জুটি ভাঙেন আরিফুল। অধিনায়ক জুয়ান জেমসকে নিয়ে পঞ্চম উইকেটে আরও ৪৪ রান তোলেন টিগার। সে জুটি ভাঙে টিগারের উইকেটেই, রোহানাত দৌলার বলে ক্যাচ দেন তিনি।

রোহানাত, রাফি ও মাহফুজুর রাব্বি এরপর আঘাত করেন নিয়মিত বিরতিতে। ৬৫ রান তুলতে শেষ ৬ উইকেট হারায় সফরকারীরা। ইনিংসের ২ বল বাকি থাকতেই অলআউট তারা। দক্ষিণ আফ্রিকার ইনিংসে একমাত্র ফিফটিটি করেছেন ডেভিড টিগার।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন অধিনায়ক রাব্বি। এছাড়া রিজানের ঝুলিতে পরে ২ উইকেট। রোহানাত ও রাফিও নেন দুটি করে উইকেট।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা