ছবি-সংগৃহীত
খেলা

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়

স্পোর্টস ডেস্ক : শক্তিশালী ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ। ওয়ানডেতে ভারতীয় নারী দলকে প্রথমবার হারালো বাংলাদেশেরে মেয়েরা। মিরপুরের মাঠে স্বাগতিকদের কাছে আজ রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেছেন স্মৃতি-হারমানপ্রীতরা। সফরকারীদের ৪০ রানে হারিয়েছে টাইগ্রেসরা।

আরও পড়ুন: ভারতকে হারাল বাংলাদেশের মেয়েরা

রোববার (১৬ জুলাই) মিরপুর শের-ই বাংলায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। বৃষ্টি বাধায় ৪৪ ওভারে নেমে আসা ম্যাচটিতে ১৫২ রানের বেশি সংগ্রহ করতে পারেনি স্বাগতিক ব্যাটাররা। জবাবে ৩৫.৫ ওভারে সব কটি উইকেট হারিয়ে মাত্র ১১৩ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। ওয়ানডেতে ষষ্ঠ দেখায় ভারতের বিপক্ষে প্রথম জয় পেল বাংলাদেশ নারী দল।

বাংলাদেশের পক্ষে ব্যাটিংয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বোলিংয়ে সর্বোচ্চ ৪ উইকেট পকেটে পুরেন পেসার মারুফা আক্তার।

এদিন দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই ভারতকে চাপে রাখেন বাংলাদেশি বোলাররা। ৬১ রানের মধ্যে ৫ শীর্ষ ব্যাটারকে সাজঘরে ফেরান তারা। এরপর আমানজাত কউর ও দীপ্তি শর্মা ষষ্ঠ উইকেটে ৭১ বলে ৩০ রানের জুটি গড়ে ম্যাচটা প্রায় ভারতের দিকে নিয়ে এসেছিলেন। ২৯তম ওভারে জোড়া আঘাত হানেন মারুফা আক্তার।

টানা দুই বলে আমানজাত (১৫) ও স্নেহা রানাকে (০) ফিরিয়ে ভারতকে আবার ব্যাকফুটে ঠেলে দেন এই পেসার। পরের ওভারের প্রথম বলে ভারতের শেষ ভরসা দীপ্তি শর্মাকেও (৪০ বলে ২০) আউট করেন দেন রাবেয়া খান। অর্থাৎ টানা তিন বলে তিন উইকেট হারায় ভারত। শেষ পর্যন্ত ৩৫.৫ ওভার খেলে ১১৩ রানে অলআউট হয় হারমিনপ্রিত কউরের দল।

আরও পড়ুন: এশিয়া কাপে বাংলাদেশের দাপুটে জয়

মারুফা আক্তার ২৯ রানে নেন ৪টি উইকেট। ৩০ রানে ৩ উইকেট শিকার রাবেয়া খানের। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন নাহিদা আক্তার এবং সুলতানা খাতুন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশের মেয়েরা। দলীয় ১৪ রানেই ফিরে যান দুই ওপেনার মুর্শিদা খাতুন ও শারমিন আক্তার। এরপরই দলের হাল ধরেন অধিনায়ক জ্যোতি এবং ফারজানা। দুজনের ৪৯ রানের জুটি ভাঙেন আমানজোত কৌর। ব্যক্তিগত ২৭ রানে ফেরেন ফারজানা।

উইকেটে এসে সুবিধা করতে পারেননি রিতু মনি। আর দলীয় ১০৩ রানের মাথায় আমানজোতের বলেই এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন অধিনায়ক জ্যোতি। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান এসেছে তার ব্যাট থেকে।

আরও পড়ুন: ইমরানুরের পর জহিরেরও বিদায়

এছাড়া সুলতানা খাতুনের ১৬, মুর্শিদা খাতুন ১৩, রাবেয়া খান ১৩ এবং ফাহিমা খাতুনের ব্যাট থেকে আসে অপরাজিত ১২ রান।

ভারতের পক্ষে আমানজত কৌর নিয়েছেন ৪ উইকেট। ২ উইকেট পেয়েছেন দেবীকা বিদ্যা। একটি উইকেট পেয়েছেন দীপ্তি শর্মা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা