মেসিকে তুলে দেয়া হচ্ছে ১০ নাম্বার জার্সি/ছবি: সংগৃহীত
খেলা

মেসিকে বরণ করে নিলো মায়ামি

স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্রবাসীদের প্রতীক্ষার অবসান ঘটলো। দারুণ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ইন্টার মায়ামি পরিবার তাদের নতুন সদস্য বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে বরণ করে নিলো।

আরও পড়ুন: অল্পের জন্য রক্ষা পেলেন মেসি

সোমবার (১৭ জুলাই) বাংলাদেশ সময় ভোর ছয়টায় বর্ণিল এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেসিকে তুলে দেয়া হয় ক্লাবের ১০ নাম্বার জার্সিটি।

ঝড়-বৃষ্টির উপেক্ষা করে সাজানো মঞ্চে প্রথমে স্বাগত জানানো হয় সার্জিও বুসকেটসকে। তুলে দেওয়া হয় ৫ নম্বর জার্সি। এরপরেই ঘটে অপেক্ষার অবসান। আতশবাজির আলোয় রঙিন হয়ে উঠে ড্রাইভ পিংক স্টেডিয়ামের আশপাশের আকাশ। মঞ্চে ডেকে নেয়া হয় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসিকে। বরণ করে নেওয়া হয়, দেওয়া হয় ১০ নম্বর জার্সি।

আরও পড়ুন: ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার জয়

ক্লাবের পক্ষ থেকে মেসির এক বিবৃতিতে জানানো হয়, দারুণ বোধ হচ্ছে। আমার কাছে এটা একটা দুর্দান্ত সুযোগ। সবাই মিলে এই সুন্দর প্রকল্পটাকে এগিয়ে নিয়ে যাবার পরিকল্পনা আমার। এক সঙ্গে কাজ করে নতুন কিছু অর্জনের লক্ষ্যমাত্রা ঠিক করেছি আমরা। এটাই এখন আমার নতুন বাড়ি।

প্রসঙ্গত, ডেভিড বেকহ্যামের ক্লাবটি মেসির সঙ্গে ২ বছর ৬ মাসের চুক্তি করেছে। ২০২৫ সাল পর্যন্ত এ ক্লাবে থাকবেন এই আর্জেন্টাইন। আগামী ২১ আগস্ট ক্রুজ আজুলের বিপক্ষে মায়ামির হয়ে অভিষেক হতে পারে মেসির।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা