ছবি-সংগৃহীত
খেলা

মেসি ম্যাজিকে মিয়ামি চ্যাম্পিয়ন!

স্পোর্টস ডেস্ক : লিগস কাপের ফাইনালে স্নায়ুক্ষয়ী এক ম্যাচের সাক্ষী হল জিওডিস পার্ক স্টেডিয়ামের ৩০ হাজার দর্শক। শ্বাসরুদ্ধকর ফাইনালে স্বাগতিক ন্যাশভিলেকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতলো লিওনেল মেসির দল ইন্টার মায়ামি।

নির্ধারিত সময়ে ১-১ সমতা, এরপর টাইব্রেকারে প্রথম পাঁচটি শটে ৪-৪, পরবর্তী চার শটে ৪-৪ এবং সর্বশেষ একটি করে নেওয়া শ্যুট আউটে ১-০ ব্যবধানে জিতে ইতিহাস গড়েছে মেসির মায়ামি। পুরো ম্যাচে ফুটবলভক্তরা দেখেছেন টান টান উত্তেজনাপূর্ণ এক লড়াই। বলতে গেলে একেবারে পয়সা উসুল ম্যাচ!

আরও পড়ুন : সেমিফাইনালে ওঠা হল না ইমরানুরের

লিগস কাপের পুরো আসরজুড়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন সদ্য পিএসজি ছেড়ে মায়ামিতে যোগ দেওয়া আর্জেন্টাইন খুদে জাদুকর। আগের ৬ ম্যাচেই তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। করেছেন ৯টি গোলের পাশাপাশি এক অ্যাসিস্ট। ফাইনালের মঞ্চেও তিনিই মায়ামির হয়ে একমাত্র গোলটি করেছেন।

ম্যাচের ২৪তম মিনিটে সতীর্থের কাছ থেকে বল পেয়ে দুই ডিফেন্ডারকে ড্রিবলিংয়ে বোকা বানান মেসি, এরপর বাঁ-পায়ের সেই চিরচেনা শট। ডি-বক্সের কিছুটা বাইরে থেকে নেওয়া তার শটটি ন্যাশভিলে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ায়। ফলে এ নিয়ে টানা সপ্তম ম্যাচে গোল পেলেন আর্জেন্টাইন অধিনায়ক।

তবে সেই লিড দ্বিতীয়ার্ধের পর আর তার দল ধরে রাখতে পারেনি। ৫৭তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল কয়েকজনের গাঁ ছুঁয়ে ফাফা পিকাল্টের কাছে পৌঁছায়। অল্প সময়ের মাঝেই তাকে হেড করতে হতো। হাঁটু মুড়ে নিচু হয়েই তিনি হেড দিয়ে সেটি জালে পাঠান। ওই গোলে সমতা আনে ন্যাশভিলে।

তবে এরপর আর গোলের দেখা পায়নি আর কোনো পক্ষই। শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায় চ্যাম্পিয়ন নির্ধারণের ম্যাচটি।

আরও পড়ুন : আফগানদের বিপক্ষে দল ঘোষণা

পেনাল্টি শ্যুট আউটেও কেউ কাউকে ছাড়ার পাত্র নয়। শুরুতেই দলের উত্তেজিত মনোভাবকে স্বস্তিতে রূপ দিতে শট নেন মায়ামি অধিনায়ক মেসি। চোখের ইশারায় গোলরক্ষককে অন্যপাশে ঠেলে দিয়ে তিনি ডানপ্রান্ত ধরে বল জালে পাঠান। এরপর একে একে দুই দলের সবাই গোল করতে থাকেন। তবে ন্যাশভিলে দ্বিতীয় শট এবং মায়ামি চতুর্থ চেষ্টায় সুযোগ হাতছাড়া করে ম্যাচ জমিয়ে তোলে। স্কোরলাইন দাঁড়ায় ৪-৪।

এরপর আরও চারটি করে শট নেয় মায়ামি ও ন্যাশভিলে। প্রতিটি শটেই গোল পায় উভয়পক্ষ। তখন ফল নির্ধারণের দায়িত্ব পড়ে দুই দলের গোলরক্ষকদের ওপর। মায়ামি গোলরক্ষক গোল পেলেও, ন্যাশভিলের শট ঠেকিয়ে দেন মেসিদের কিপার। এরপরই দুই হাত দুদিকে ছড়িয়ে ভোঁ দৌড় দেন সাবেক বার্সা ও পিএসজি তারকা। এ যে আরও একটি শিরোপা জয়ের গৌরব!

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা