ছবি-সংগৃহীত
খেলা

তামিমের অবসরে দলে রনি

ক্রীড়া প্রতিবেদক : হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে আজ বিদায় জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। বাঁহাতি এই ওপেনারের অনুপস্থিতিতে চলমান আফগানিস্তান সিরিজে নতুন করে আগামী দুই ওয়ানডের জন্য দলে জায়গা পেয়েছেন রনি তালকুদার। এছাড়া সহ-অধিনায়কের দায়িত্বে থাকা লিটন দাসকে দেখা যেতে পারে অধিনায়কের ভূমিকায়।

আরও পড়ুন : আন্তর্জাতিক ক্রিকেটকে তামিমের বিদায়

চলমান এই সিরিজে লিটনকে অধিনায়ক করা হলেও স্থায়ী অধিনায়ক হিসেবে কাকে বেছে নেওয়া হবে তা এখনও অনিশ্চিত। তবে সেই দৌড়ে সবার সামনে রয়েছেন সাকিব আল হাসান।

এদিকে রনির অন্তর্ভূক্তিতে বিসিবির একজন কর্মকর্তা ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বলেছেন, ‘তামিম ইকবাল থাকছেন না এটা বিবেচনায় নিয়ে স্কোয়াডে একজন ওপেনার নিতে হবে। সে ক্ষেত্রে রনি তালুকদার অন্তর্ভূক্ত হবে।’

আরও পড়ুন : আমরা মোটেও প্রস্তুত ছিলাম না

এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন রনি। এরপর তিনি ইংল্যান্ডের মাটিতে হওয়া আইরিশদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজেও দলে ছিলেন। পরবর্তীতে চলমান আফগানিস্তান সিরিজে কেবল টি-টোয়েন্টি দলে রাখা হয় তাকে।

গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে আফগানদের কাছে ১৭ রানে পরাজিত হয় বাংলাদেশ। সিরিজের বাকি দুই ম্যাচ আগামী ৮ ও ১১ জুলাই চট্টগ্রামের একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : তামিম ইস্যুতে সভা ডেকেছে বিসিবি

বাংলাদেশ দলের ওয়ানডে স্কোয়াড :
লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, আফিফ হোসেন, নাঈম শেখ ও রনি তালুকদার।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা