ছবি : সংগৃহিত
খেলা
অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন

দুপুরে তামিমের সংবাদ সম্মেলন

স্পোর্টস ডেস্ক: আচমকা বুধবার দিবাগত রাতে সংবাদ সম্মেলনের ঘোষণা দেন তামিম ইকবাল। ঠিক কী জানাতে যাচ্ছেন টাইগার ওয়ানডে অধিনায়ক। গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। অবশ্য আর কয়েক ঘণ্টা পরই নিশ্চিত হওয়া যাবে কি বলতে চান তামিম।

আরও পড়ুন: সেরা গোলরক্ষক জিকো

আগে জানা গিয়েছিল, আজ (বৃহস্পতিবার) চট্টগ্রামে দুপুর ১২টা নাগাদ হতে যাচ্ছে বহু প্রশ্ন জাগানো সেই সংবাদ সম্মেলন! তবে খানিকটা পিছিয়েই গেল সময়। নতুন খবর, দুপুর দেড়টায় চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে হবে কৌতূহলজাগানিয়া তামিমের সংবাদ সম্মেলন।

ইতোমধ্যে গুঞ্জন রয়েছে ওয়ানডে অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন তামিম। তবে সেটি এখনই নিশ্চিত করে বলা সম্ভব না। এদিকে শোনা যাচ্ছে তার অবসর নেওয়ার কথাও। সবকিছু ছাপিয়ে এখন ভক্ত-সমর্থকদের চোখ ঘড়ির কাটায় দেড়টার অপেক্ষায়। অবশ্য সবকিছু সমাঝোতা হয়ে বাতিল হয়ে যেতে পারে সংবাদ সম্মেলন, এমন গুঞ্জনও আছে।

আরও পড়ুন: বড় শাস্তিতে নেইমার

এর আগে গতকাল তামিমের প্রথম ম্যাচে মাঠে নামার আগে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও যে নাখোশ সেটিও জানিয়েছিলেন বোর্ডের শীর্ষ এই কর্তা।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গতকাল একটি বাংলা দৈনিককে বলেছিলেন, ‘এটি তো আর পাড়া-মহল্লার ম্যাচ নয়। আন্তর্জাতিক একটা ম্যাচ। এমন সিরিজের আগের দিন অধিনায়ক বলছে সে ফিট না। কিন্তু খেলবে, খেলে নিজের ফিটনেস বোঝার চেষ্টা করবে। এটা তো পেশাদার কোনো আচরণ হতে পারে না!’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা