ছবি : সংগৃহিত
খেলা

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস হেরে ব্যাটিংয়ে নামছে। টস জিতে অধিনায়ক তামিম ইকবালকে ব্যাট করার আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি।

আরও পড়ুন: সেরা গোলরক্ষক জিকো

বুধবার (৫ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস করতে নেমে জয় পেলেন তিনি।

এই সিরিজটি বিশ্বকাপের আগে ঘরের মাঠে আফগানদের বিপক্ষে নিজেদের পরীক্ষা করার দারুণ সুযোগ। তিন ম্যাচের এই সিরিজের পর অবশ্য এশিয়া কাপেও একবার মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান।

এছাড়া ভারতের ধর্মশালায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ এই আফগানদের বিপক্ষেই মাঠে নামবে।

আরও পড়ুন: বড় শাস্তিতে নেইমার

মিরপুরে ওয়ানডে সিরিজ শুরুর আগে একমাত্র ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ আফগানদের হারিয়েছে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে। যা টেস্টের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়। বাংলাদেশের ইতিহাসে তো সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড।

টেস্ট সিরিজের পর লম্বা বিরতি দিয়ে আজ থেকে চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হলো। ম্যাচটি শুরু দুপুর ২টা থেকে যা সরাসরি দেখাবে গাজী টিভি ও টি স্পোর্টস।

সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে যে ওয়ানডে খেলেছিলো বাংলাদেশ, সেই দল থেকে বাদ দেয়া হয়েছে পেসার এবাদত হোসেনকে। তার পরিবর্তে দলে নেয়া হয়েছে আফিফ হোসেন ধ্রুবকে।

আরও পড়ুন: বিপিএলে রংপুরে খেলবেন সাকিব

দেড় বছর আগে এই চট্টগ্রামেই অবিশ্বাস্য এক ইনিংস খেলে বাংলাদেশকে নিশ্চিত পরাজয়ের ম্যাচ জিতিয়েছিলেন আফিফ। সে কারণেই আবার দলে জায়গা পেয়েছেন এই মিডল অর্ডার।

বাংলাদেশ দল:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা