ছবি-সংগৃহীত
খেলা

রিয়াল মাদ্রিদ ছাড়লেন বেনজেমা

স্পোর্টস ডেস্ক: অবশেষে গুঞ্জন সত্যি করে লম্বা সময় ধরে রিয়াল মাদ্রিদে খেলার পর এবার ফ্রি এজেন্ট হয়ে ক্লাব ছাড়ছেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা।

আরও পড়ুন: দেশে ফিরেই উইকেট দেখলেন হাথুরু

মৌসুমের শেষ ম্যাচ খেলতে আজ মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিকো বিলকাওয়ের বিপক্ষে লস ব্লাঙ্কোসদের জার্সিতে দলটির স্ট্রাইকার করিম বেনজেমার ওটাই শেষ ম্যাচ। এক বিবৃতি দিয়ে রিয়াল মাদ্রিদ বিষয়টি নিশ্চিত করেছে।

চলতি জুনে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বেনজেমার। মৌসুম চলাকালীন রিয়ালে তার আরও এক মৌসুম খেলার সম্ভাবনা জোরালো ছিল। কিন্তু চুক্তি নবায়ন করছেন না তিনি। ফ্রি এজেন্টে ছাড়ছেন ক্লাব।

সংবাদ মাধ্যম জানিয়েছে, সৌদি আরবের প্রো লিগ চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ তাকে দুই মৌসুমের জন্য ৪০০ মিলিয়ন ইউরো বেতনে চুক্তির প্রস্তাব দিয়েছে। ওই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন ফ্রান্স জাতীয় দলকে আগেই বিদায় বলা ৩৬ বছর বয়সী এই স্ট্রাইকার।

তার ক্লাব এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে, বেনজেমার চুক্তি নবায়ন হয়নি, রিয়াল ছাড়ছেন ফরাসি তারকা।

আরও পড়ুন: পিএসজিতে আজই মেসির শেষ ম্যাচ?

বিবৃতিতে লা লিগার ক্লাবটি বলেছে, ‘রিয়াল মাদ্রিদ এফসি এবং আমাদের অধিনায়ক করিম বেনজেমা খেলোয়াড় হিসেবে ক্লাবে তার দুর্দান্ত এবং অবিস্মরণীয় অধ্যায়ের ইতি টানতে সম্মত হয়েছে। তার প্রতি রিয়াল মাদ্রিদ কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশ করছে, কারণ তিনি আমাদের কিংবদন্তিদের একজন।’

বেনজেমা তার ভবিষ্যৎ নির্ধারণের অধিকার রাখেন জানিয়ে রিয়াল আরও বলেছে, ‘রিয়াল মাদ্রিদে করিম বেনজেমার ক্যারিয়ার ছিল (সুন্দর) আচরণ এবং পেশাদারিত্বের উদাহরণ। তিনি আমাদের ক্লাবের মূল্যবোধের প্রতিনিধিত্ব করেছেন। করিম বেনজেমার তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে।’

‘মাদ্রিদিস্তাস এবং সারা বিশ্বের সমস্ত ভক্তরা তার জাদুকরী এবং অনন্য ফুটবল উপভোগ করেছে, যা তাকে আমাদের ক্লাবের অন্যতম সেরা মিথ এবং বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তিতে পরিণত করেছে।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা