ছবি-সংগৃহীত
খেলা

সেরা তিনে থেকেও সন্তুষ্ট নন তামিম

ক্রীড়া প্রতিবেদক : কয়েক মাস বাদেই ভারতের মাটিতে শুরু হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন এই মেগা টুর্নামেন্টে ওয়ানডে সুপার লিগের সেরা আট দল খেলার সুযোগ পাচ্ছে সরাসরি। যেখানে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো বড় দলগুলোকে পেছনে ফেলে তিন নম্বরে থেকে লিগ শেষ করেছে বাংলাদেশ। তবে এমন পারফরম্যান্সেও খুশি নন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

আরও পড়ুন : লঙ্কানদের উড়িয়ে দিল আফগানিস্তান

শনিবার (২ জুন) ওয়ানডে সুপার লিগের পারফরম্যান্স নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তামিম। এই সময় ওয়ানডে সুপার লিগ নিয়ে আক্ষেপের সুরে তিনি বলেন, ‘সন্তুষ্ট বলব না, আমরা শীর্ষ তিনের মধ্যে একটা দল। কিন্তু আমাদের সুযোগ ছিল আরেকটু ভালো করার। হয়তো দুই বা শীর্ষে থাকতে পারতাম। কিন্তু খুব ইতিবাচকভাবে আমরা কোয়ালিফাই করেছি।

আগামীতে আরো ভালো করার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, সামনে সিরিজ আছে, এশিয়া কাপ ও নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজের ব্যাপারে কথা চলছে। এই সিরিজগুলো বিশ্বকাপ প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ। চেষ্টা থাকবে যেসব জায়গায় দুর্বলতা আছে, সেসব জায়গায় যতটুকু ভালো করা যায়।

আরও পড়ুন : শেষ টেস্টে টাইগারদের দুর্দান্ত ড্র

দুই ধাপে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। প্রথম ধাপে আগামী ১০ জুন ঢাকায় পা রাখবে রশিদ-মুজিবরা। এরপর দু’দল একমাত্র টেস্টে মুখোমুখি হবে। ঈদের পর আগামী জুলাইয়ে দ্বিতীয় দফায় এসে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন রশিদ খানরা। তবে আপাতত টেস্ট নিয়েই ভাবছেন তামিম।

গতকাল সেই অনুষ্ঠানে নিজেদের চিন্তা-ভাবনার কথা স্পষ্ট করে তামিম বলছিলেন, ‘আশাকরি আমরা ভালো করে প্রস্তুত হবো। আমরা টেস্ট দিয়ে শুরু করছি। এরপর মাঝখানে ওয়ানডের জন্য প্রস্তুতি নেব। এখন আমরা মূলত টেস্ট নিয়েই চিন্তা করছি।’

আরও পড়ুন : বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য ‘চ্যাম্পিয়ন’

এ দিকে গতকাল (শনিবার) হাম্বানটোটায় ৬ উইকেট আর ১৯ বল হাতে রেখেই শ্রীলঙ্কাকে হারিয়েছে আফগানিস্তান। বাংলাদেশের জন্য কি এটা বড় এক বার্তা? এ বিষয়ে তামিম বলেন, ‘আফগানিস্তান মানসম্পন্ন দল। আজকে তাদের পারফরম্যান্স দেখেছেন (শ্রীলঙ্কাকে হারিয়েছে)। আমাদের তিন বিভাগেই পারফরম্যান্স নিশ্চিত করতে হবে। এটা বাংলাদেশের জন্য কঠিন সিরিজ হবে। কারণ তাদের মানসম্পন্ন বোলিং আক্রমণ রয়েছে।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা