ছবি: সংগৃহীত
খেলা
আর্জেন্টিনা

দর্শকের মৃত্যুতে ম্যাচ পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার মাস মনুমেন্টাল স্টেডিয়ামে প্রফেশনাল সকার লিগের ম্যাচ চলাকালে মাথা গুরুতর আঘাত পেয়ে পাবলো সেরানো (৫৩) নামে এক দর্শকের মৃত্যু হয়েছে। পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

আরও পড়ুন : হবিগঞ্জে সড়ক দুর্ঘটনা, নিহত ৩

দেশটির সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, রিভারপ্লেট ও ডিফেন্সের মধ্যকার তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ চলছিল। এক পর্যায়ে ম্যাচের ১৪ মিনিটের মাথায় গ্যালারি থেকে চিৎকার দিয়ে রেফারির দৃষ্টি আকর্ষণ করা হয়। একটু পরেই থেমে যায় ম্যাচটি।

এর ১০ মিনিট পরে দুই দলের অধিনায়ক ফ্রাঙ্কো আরমানি ও ইজাকুয়েল আনসেইনকে ডেকে রেফারি ফার্নান্দো রাফাল্লিনি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।

আরও পড়ুন : ভারতে ট্রেন দুর্ঘটনা, মর্মাহত বাইডেন

আলবার্টো ক্রিসেন্টি নামের এক ব্যক্তি সংবাদ মাধ্যমকে জানান, নিহত সেরানো খুব সম্ভবত গ্যালারির রেলিংয়ের পাশে বসেছিলেন। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে মাথা গুরুতর আঘাত পেয়ে তার মৃত্যু হয়।

ম্যাচ পরিত্যক্ত ঘোষণার পরপরই একটি বিবৃতি দিয়েছে রিভারপ্লেট ক্লাব। সেখানে ক্লাবটি ঐ দর্শক নিজে নিজে পড়ে যান এবং কোনো সহিংসতার ঘটনা ঘটেনি বলে উল্লেখ করা হয়।

আরও পড়ুন : রেল দুর্ঘটনা রোধে সতর্ক থাকতে হবে

জানা গেছে, পরিত্যক্ত হওয়া রিভারপ্লেট-ডিফেন্সের ম্যাচটি পরবর্তী ফিফা সূচির ১২ থেকে ১৮ জুনের মধ্যকার যেকোনো একদিন পুনরায় অনুষ্ঠিত হবে।

সমর্থকদের একটি গ্রুপের সাথে তিনি বাস যোগে ম্যাচটি দেখতে গিয়েছিলেন। ঐ সময় ১৫ বছর বয়সী তার মেয়ে মার্সেলো সেরানোও মাঠে ছিল। তবে ঘটনার সময় বাবার সাথে ছিল না মার্সেলো। সে আরেকটি স্ট্যান্ডে বসেছিল।

পরবর্তীতে সামাজিক মাধ্যমে বাবার সাথে ছোটবেলায় তোলা একটি ছবি পোস্ট করে মার্সেলো।

আরও পড়ুন : শীতলক্ষ্যায় জাহাজে বিস্ফোরণ

যেখানে এই মিলিয়নিয়ার ভক্ত ক্যাপশনে লিখেছেন, ‘আমি সারা জীবন তোমাকে ভালোবেসে যাব, পা।’ মরন নামক এলাকা থেকে ‘লা বান্দে দেল ২০’ নামে সমর্থক দলের সাথে এক সাথে মাঠে গিয়েছিলেন তারা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা