ছবি : সংগৃহিত
খেলা

গুজরাটকে হারিয়ে ফাইনালে চেন্নাই

স্পোর্টস ডেস্ক : চলতি আইপিএল আসরে গুজরাট টাইটান্স গ্রুপ পর্বে যে গতিতে একের পর এক ম্যাচ জয় করে শীর্ষে থেকেই প্লে-অফে উঠে এসেছিলো। হার্দিক পান্ডিয়ার দলকে অনেকেই ভেবেছিলো অপ্রতিরোধ্য।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

কিন্তু প্রথম কোয়ালিফায়ারে সেই অপ্রতিরোধ্য দলটিই ভেঙে পড়লো মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের সামনে। চেন্নাই সুপার কিংস তাদেরকে ১৫ রানের ব্যবধানে হারিয়ে ১০ম বারের মত আইপিএলের ফাইনালে নাম লিখলো।

বয়স ৪২ ছুঁই ছুঁই। মহেন্দ্র সিং ধোনির এই বয়সেও যে ক্ষুরধার নেতৃত্ব, তা রীতিমত বিস্ময়কর। তার নেতৃত্বেই এতটা সফল দলে পরিণত হয়েছে চেন্নাই সুপার কিংস। এবারও মূলত ধোনির নেতৃত্ব এবং সুচারিত দল পরিচালনার ফলেই ফাইনালে উঠে এসেছে হলুদ জার্সিধারীরা।

ভারতের চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে চেন্নাই। জবাব দিতে নেমে চেন্নাই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ১৫৭ রানে অলআউট হয়ে যায় গুজরাট টাইটান্স।

আরও পড়ুন : পিসিবির প্রস্তাবে রাজি ভারত!

এই পরাজয়ের ফলে গুজরাটের বিদায় ঘটে যায়নি। তারা দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে আজ মুম্বাই এবং লখনৌয়ের মধ্যে বিজয়ী দলের বিপক্ষে।

জয়ের জন্য ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে মোটামুটি ভালোই সূচনা করেছিলো গুজরাট। ঋদ্ধিমান সাহা এবং শুভমান গিল মিলে ৩ ওভারে ২২ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন। ঋদ্দিমান ১২ রান করে আউট হন। ৪২ রান করেন শুভমান গিল।

তবে শুভমানছাড়া গুজরাটের টপ অর্ডার এবং মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থতার পরিচয় দেয়। হার্দিক পান্ডিয়া ৭ বলে করেন ৮ রান। লঙ্কান দাসুন সানাকা আউট হন ১৬ বলে ১৭ রান করে। ডেভিড মিলার আউট হয়ে যান ৪ রান করে। বিজয় শঙ্কর করেন ১৪ রানে। রাহুল তেওয়াতিয়া মাত্র ৩ রান করে বিদায় নেন।

আরও পড়ুন : বিশ্বের শীর্ষ ৫ লিগের মধ্যে থাকবে সৌদি

আফগান রশিদ খান শেষ দিকে মাঠে নেমে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু ১৬ বলে তার করা ৩০ রান কেবল ব্যবধানই কমিয়েছে। ৩টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মারও মারেন তিনি। আরেক আফগান নুর আহমদ ৭ রানে অপরাজিত ছিলেন। মোহাম্মদ শামি ৫ রান করে আউট হন একেবারে শেষ বলে এসে।

চেন্নাইয়ের হয়ে ২টি করে উইকেট নেন দিপক চাহার, মহেশ থিকসানা, রবিন্দ্র জাদেজা এবং মাথিসা পাথিরানা। ১ উইকেট নেন তুষার দেশপান্ডে।

প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস। ঋুতুরাজ গায়কোয়াড় করেন সর্বোচ্চ ৬০ রান। ৪০ রান করেন ডেভন কনওয়ে। ২২ রান করেন রবিন্দ্র জাদেজা এবং ১৭ করে রান করেন আজিঙ্কা রাহানে ও আম্বাতি রাইডু।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা