খেলা

ক্ষমা চাইলেন মেসি

স্পোর্টস ডেস্ক : ক্লাবের অনুমতি না নিয়েই সৌদি আরবে ছুটি কাটাতে চলে যাওয়ায় পিএসজি দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে মেসিকে। তবে এই ঘটনায় চুপ ছিলেন বিশ্বকাপ ও সাতবারের ব্যালন ডি'অরজয়ী তারকা। এবার তিনি সেই বিষয়ে মুখ খুলেছেন এবং অনুমতি ছাড়া সফরের জন্য ক্ষমাও চেয়েছেন।

আরও পড়ুন : ঋষি সুনাক-প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক

এছাড়া প্যারিসের ক্লাবটির সমর্থকেরা বিক্ষোভ করেছেন তার বিরুদ্ধে। কেউ কেউ তার এমন আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।

পিএসজি কর্তৃপক্ষ ও সতীর্থদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন মেসি। সেখানে মেসি প্রতিটি ম্যাচের পর ছুটি থাকার কথা উল্লেখ করে সৌদির নির্ধারিত সফরে রওনা হওয়ার কথা বলেন। নির্ধারিত সফরের কারণে তিনি দলের সঙ্গে যোগ দিতে পারেননি এবং এ নিয়ে নিষেধাজ্ঞা আসায় অনুতপ্ত বলে জানান আর্জেন্টাইন ফরোয়ার্ড। কিন্তু সাম্প্রতিক পরাজয় বিবেচনায় ছুটি বাতিল করে বাধ্যতামূলতক অনুশীলন ডাকে পিএসজি।

আরও পড়ুন : ভয়াবহ বন্যায় ১৭৬ জনের মৃত্যু

ইনস্টাগ্রামের ভিডিও বার্তায় মেসি বলেন, ‘আমি মনে করেছিলাম, প্রতিটি ম্যাচ পরবর্তী সময়ের মতো আমরা ছুটিতে যাচ্ছি। আগে থেকেই আমার সফরটি (সৌদি আরব) নির্ধারিত ছিল এবং আমি তাৎক্ষণিক সেটি বাতিল করতে পারিনি। যদিও এর আগে ছুটি না থাকায় এরকম সফর বাতিল বাতিল করেছিলাম। সতীর্থদের কাছে আমি ক্ষমাপ্রার্থনা করছি এবং ক্লাব কর্তৃপক্ষ আমাকে যে শাস্তি দেয়, তা মেনে নিব।’

মেসি সৌদি আরবের পর্যটন দূত। অনুমতি না নিয়ে পর্যটন দূত হিসেবে সৌদিতে সফর করায় দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ হয়েছেন মেসি। মেসি কি জানতেন না, এ কাজ করলে তাকে শাস্তি পেতে হবে? এরপরও কেন গেলেন আর্জেন্টাইন অধিনায়ক।

আরও পড়ুন : ঘূর্ণিঝড় আতঙ্কে উপকূলবাসী

পিএসজির সঙ্গে আগামী মাসেই দুই বছরের চুক্তি শেষ হয়ে যাবে মেসির। ফ্রান্সের গণমাধ্যমের খবর, লিগ ওয়ানের ক্লাবটিতে আর থাকার ইচ্ছা নেই ৩৫ বছর বয়সী আর্জেন্টাইন সুপারস্টারের। পিএসজির সঙ্গে ঝামেলার খবর শুনে এরই মধ্যে মেসিকে বিশাল অংকের প্রস্তাব দিয়ে রেখেছে সৌদির ক্লাব আল হিলাল। এছাড়া মেসির বার্সায় ফেরা নিয়ে গুঞ্জন আছে। শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রের লিগ ইন্টার মিয়ামির নামও।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা