সংগৃহীত
খেলা

মদিনার পথে যাত্রা করছে বাংলাদেশ দল

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ ফুটবল দল যাচ্ছে সৌদি আরবে। আসন্ন ত্রিদেশীয় সিরিজ এবং সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প করতে মদিনা শহরে উড়াল দিচ্ছেন তারা।

আরও পড়ুন : মাইকিং করেও টিকেট বিক্রি নেই

আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় বাংলাদেশ বিমানযোগে রিয়াদ যাবে ১৩ সদস্যের দল।

প্রথমে রিয়াদ পৌঁছে এরপর ডমেস্টিক ফ্লাইটে মদিনায় উদ্দেশ্যে যাত্রা করবেন তারা। ওমরাহ হজের মৌসুম হওয়ায় ফ্লাইটের টিকেট সংকটের কারণে পুরো দল একসঙ্গে সফর করতে পারছে না। বাকি সদস্যরা আগামীকাল ফ্লাইটে করে সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা দিবেন। এর মাধ্যমে দীর্ঘ ২২ বছর পর আবার বাংলাদেশ দল যাচ্ছে মদিনা শহরে।

আরও পড়ুন : আল আমিনের মামলার বিচার শুরু

সেখানে ১০ দিনের জন্য অনুশীলন করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এছাড়া স্থানীয় দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার চেষ্টাও রয়েছে বলে জানিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

লিগে এক রাউন্ড বাকি থাকতেই বসুন্ধরা কিংসের ম্যাচ শেষ হয়েছে। ফলে তারা আগেই প্রস্তুতি নেয়ার সুযোগ পেয়েছেন। তাছাড়া জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া বেশিরভাগ ফুটবলারই বসুন্ধরা কিংসের।

আরও পড়ুন : মেসি-এমবাপ্পেদের রেকর্ডের রাত

এবারের ক্যাম্প ১২ জন ফুটবলার ডাক পেয়েছেন বসুন্ধরা থেকে। ফলে প্রথমে কিংসের ফুটবলাররা মদীনায় যাচ্ছেন। তাদের সঙ্গে থাকবেন প্রধান কোচ হাভিয়ের কাবরেরা ও ট্রেইনার ইভান রাজলভ। অবশিষ্ট খেলোয়াড় ও কোচিং স্টাফের বাকি সদস্যরাও রওনা দেবেন আগামীকাল।

সবশেষ ২০০১ সালে বাংলাদেশ ফুটবল দল গিয়েছিল মরুর দেশটিতে। সেবার দাম্মাম শহরে বিশ্বকাপ বাছাইয়ে খেলেন আমিনুল হকরা। ভিয়েতনামের সঙ্গে ড্র দিয়ে শুরুর পর মঙ্গোলিয়াকে ৩ গোলে উড়িয়ে স্বাগতিক সৌদি আরবের কাছে হার ৩ গোলে। জর্জ কোটানের সেই বাংলাদেশ দলের গোলকিপার আমিনুল পুরো টুর্নামেন্টজুড়ে ছিলেন দুর্দান্ত।

সান নিউজ/ জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা