ছবি: সংগৃহীত
খেলা

মাইকিং করেও টিকেট বিক্রি নেই

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ হাতাছাড়া করলো বাংলাদেশ।তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে এখন চট্টগ্রামে অবস্থান করছে টাইগাররা। এম এ আজিজ স্টেডিয়ামে আগামী ৬ ফেব্রুয়ারি ইংলিশদের ‍মুখোমুখি হবে টাইগাররা।

কিন্তু সিরিজ হেরে যাওয়ায় শেষ ম্যাচটি নিয়ে অতিরিক্ত কোনো আগ্রহ নেই চট্টগ্রামবাসীর। এমনকি ম্যাচিং করেও বিক্রি করা যাচ্ছে না টিকেট।

আরও পড়ুন: আল আমিনের মামলার বিচার শুরু

দেশের মাটিতে খেলা মানেই দেশজুড়ে যেন সৃষ্টি হয় ভিন্ন এক আমেজ। তামিম-সাকিবদের সরাসরি দেখতে একটা টিকিট যেন হয়ে উঠে সোনার হরিণ। সিরিজের প্রথম ম্যাচে মিরপুরের গ্যালারি অনেকটা খালি থাকলেও দ্বিতীয় ম্যাচে ভরে উঠে স্টেডিয়াম। তবে তৃতীয় ম্যাচে ফের দর্শক সঙ্কট হবার শঙ্কা দেখা দিচ্ছে। ফাঁকা পড়ে টিকিট বুথগুলো।

দর্শক-সমর্থকদের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হয়ে মাইকিং করে টিকেট কিনতে ডেকে যাচ্ছে অবিরত। কিন্তু তাতেও খুব একটা সাড়া মিলছে না।

আরও পড়ুন: চট্টগ্রাম পৌঁছেই ‍অনুশীলনে সাকিব

সংশ্লিষ্টরা মনে করছেন, সিরিজ হেরে যাওয়ায় দর্শকদের আগ্রহ কমে গেছে। শুধুই হারেনি, বলা যায় সেই দুটো ম্যাচে অসহায় আত্মসমর্পণ করেছিল টাইগাররা। ফলে শেষ ম্যাচটিকে গুরুত্বহীন মনে করছেন সাধারণ ক্রিকেট প্রেমীরা।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা