ছবি: সংগৃহীত
খেলা

মেসি-এমবাপ্পেদের রেকর্ডের রাত

স্পোর্টস ডেস্ক: নঁতেকে একহালি গোল উপহার দিয়েছে পিএসজি। আর এই ম্যাচেই রেকর্ড করলেন মেসি-এমবাপ্পে উভয়ে। ম্যাচে গোলের শুরুটা করলেন লিওনেল মেসি, শেষটা রাঙালেন কিলিয়ান এমবাপে।

১২ মিনিটে গোল করে দলকে এগিয়ে তো দিয়েছেন, সঙ্গে নতুন এক মাইলফলকও অর্জন করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। ক্লাব ক্যারিয়ারে গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে ১০০০ ছুঁয়েছেন তিনি। ৮৪০ ম্যাচে ৭০১ গোলের সঙ্গে ২৯৯ গোলে সহায়তা করেছেন পিএসজি তারকা।

আরও পড়ুন:

মেসি দলকে এগিয়ে নেয়ার পর গাউয়েন হাজামের আত্মঘাতী গোলে ২-০ গোলে এগিয়ে যায় পিএসজি। তবে প্রথমার্ধেই দুই গোল শোধ করে ফেলে নঁত। সমতা নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করে এমবাপ্পের এক এসিস্ট আর এক গোলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে মেসি-এমবাপ্পেরা।

ম্যাচে নিজেদের প্রথম সুযোগেই গোলের দেখা পেয়ে যায় পিএসজি, নুনু মেন্দেসের করা পাস এমবাপ্পে স্পর্শ করতে না পারলেও তা চলে যায় লিওনেল মেসির কাছে। সরাসরি তা জালে জড়ান বিশ্বসেরা এই ফুটবলার। ১-০ গোলে এগিয়ে যাওয়ার মিনিট পাঁচেক বাদেই হাজামের আত্মঘাতী গোলে ব্যবধান ২-০ করে পিএসজি।

আরও পড়ুন:

মিনিট তিনেক পরেই দ্বিতীয় গোলও পেয়ে যায় নঁত, সমতায় ফিরে তারা।বিরতির পর ৬২তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। কর্নার থেকে বল পেয়ে যান এমবাপে। ডি বক্সের বাইরে থেকে তার উঁচু করে বাড়ানো বলে দারুণ হেডে জাল খুঁজে নেন পেরেইরা। ৩-২ গোলে এগিয়ে যায় পিএসজি। ৬৩তম মিনিটে চতুর্থ গোলটাও পেয়ে যেত তারা, তবে মেসির ফ্রি কিক ঠেকিয়ে দেন নঁত গোলরক্ষক।

বেশ কয়েকটি সুযোগ মিসের পর যোগ করা অতিরিক্ত সময়ে টিমোথি পেম্বেলের কাছ থেকে বল পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন এমবাপ্পে, যা চলতি মৌসুমে তার ১৮ গোল। এর মাধ্যমে রেকর্ড গড়েছেন এমবাপ্পে। পিএসজির হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন ফরাসি তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০১ গোল করে পিএসজির গোলের রাজা এখন তিনিই।

আবার এই জয়ে ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরো সুসংহত করল পিএসজি। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে নঁত আছে ১৩ নম্বরে। এক ম্যাচ কম খেলা মার্সেই ৫২ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা