সংগৃহীত
খেলা

বিসিবির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে লোকবলসহ মালামাল গুটিয়ে নেওয়ায় প্রতিবাদ জানিয়েছে খেলোয়াড় ও আম্পায়াররা।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর সঙ্গে টনি ব্লেয়ারের সাক্ষাৎ

শনিবার (৪ মার্চ) শহীদ চান্দু স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের খেলার মধ্যাহ্ন বিরতির সময় এই প্রতিবাদ জানানো হয়।

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অংশ নেওয়া বগুড়া স্পোর্টস জোন ও মেঘদ্বীপ ক্রীড়া চক্রের খেলোয়াড়রা এই প্রতিবাদে অংশ নেন।

স্পোর্টস জোন বগুড়া দলের ব্যানারে বিসিবির এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য, হটকারী ও হাস্যকর আখ্যা দিয়ে প্রতিবাদ জানান খেলোয়াড়রা।

আরও পড়ুন : একমাত্র লক্ষ্য জনগণের সেবা করা

বগুড়া স্পোর্টস জোন দলের সংগঠক মাহির আহমেদ নিলয় বলেন, বিসিবির এই সিদ্ধান্তে বগুড়ায় উদীয়মান ও নবীন ক্রিকেটারা ক্ষতিগ্রস্ত হবেন। বগুড়ায় আন্তর্জাতিক মানের যে মাঠ এটিও নষ্ট হয়ে যাবে। অতিবিলম্বে এই সমস্যার নিরসন হোক।

প্রতিবাদে অংশ নেন স্পোর্টস জোন বগুড়ার পরিচালক গোলাম রব্বানি, ব্যবস্থাপক পিয়াস রহমান, দলের অধিনায়ক মো. আহাদ, মেঘদ্বীপ ক্রীড়াচক্রের পরিচালক মো. রাসেল, দলের অধিনায়ক আরমান শেখসহ ম্যাচ রেফারি (আম্পায়ার) খালেদ মাহামুদ রুবেল ও মো. বিপুল প্রমুখ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা