ছবি: সংগৃহীত
খেলা

চট্টগ্রাম পৌঁছেই ‍অনুশীলনে সাকিব

স্পোর্টস ডেস্ক: সফররত ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে রবিবার চট্টগ্রাম পৌঁছেই ‍অনুশীলনে নেমে পড়েছেন সাকিব আল হাসান।

গতকাল (৪ মার্চ) চট্টগ্রাম বাংলাদেশ দল। তবে সতীর্থদের একদিন পর এলেও যথাসময়ে অনুশীলনে এসে হাজির হয়েছেন সাকিব।সকাল ৯টার দিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছে ১০টায় দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন।

আরও পড়ুন: মোহামেডানের হয়ে খেলবেন সাকিব

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডের জন্য শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিচ্ছে টাইগাররা । নেটে ভাগ হয়ে ব্যাটিং-বোলিং করছেন তামিম-সাকিবরা।

এর আগে যুক্তরাষ্ট্রে থাকার থাকার কারনে জন্য দলীয় অনুশীলন শুরুর এক সপ্তাহ পর যোগ দিয়েছিলেন সাকিব। এ দিনও সকালে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পৌঁছে দুপুরে অনুশীলনে যোগ দিয়েছেন তিনি।

তবে, অনুশীলনে কম মনোযোগী হলেও পারফরম্যান্সে খুব একটা ভাটা পড়েনি। দ্বিতীয় ওয়ানডেতে যখন একের পর ব্যাটসম্যারা ব্যর্থ তখন সাকিব ব্যাট হাতে প্রতিরোধ গড়ে ফিফটি করেছেন।

আরও পড়ুন: বিসিবির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ

আগামীকাল ৬ মার্চ দুপুর ১২টায় সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৯ মার্চ সাকিবের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা