সংগৃহীত
খেলা

জোড়া আঘাতে লড়াইয়ে ফিরল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ইনিংসের ৪৩তম ওভারে মিরাজের পরপর দুই বলে ছক্কা হাঁকানোর পর চতুর্থ বলে বিদায় নিলেন জস বাটলার।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ভুগিয়েছিলেন ডেভিড মালান আর আজ ইংল্যান্ডকে প্রায় একাই টেনে নিয়ে যাচ্ছিলেন রয়। কিছুতেই যেন তাকে আউট করা যাচ্ছিল না। ইনিংসের ৩৫তম ওভারের চতুর্থ বলে সাকিবের নিচু হওয়া আর্ম বল সুইপ করতে চেয়েছিলেন রয়, ব্যাট ফাঁকি দিয়ে বল আঘাত করে পায়ে। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। বাটলারের সঙ্গে কথা বলে রিভিউ না নিয়েই ফেরেন রয়। ১২৪ বলে ১৩২ রান করেন তিনি। তার ইনিংস সাজানো ছিল ১৮টি চার ও ১টি ছয়ে।

আরও পড়ুন : বিষাক্ত স্পিরিট পানে ৩ জনের মৃত্যু

এরপর ক্রিজে আসেন আসেন উইল জ্যাকস। তবে সুবিধা করতে পারেননি এই মিডল অর্ডার ব্যাটার। তাসকিনের করা লোয়ার বাউন্সারে মিডউইকেটে সাকিবের হাতে ধরা পড়েন তিনি। ৪ বল খেলে তিনি নামের পাশে যোগ করেত পেরেছেন কেবল ১ রান।

পরপর জোড়া আঘাতে দুই ব্যাটারকে ফিরিয়ে আপাতত ম্যাচে ফিরেছে বাংলাদেশে। ৩৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২১০ রান তুলেছে ইংল্যান্ড। ৪২ রান নিয়ে উইকেটে আছেন বাটলার। তার সঙ্গী মঈন আলি।

শুক্রবার (০৩ মার্চ) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারায় ইংলিশরা। তাসকিনের করা অফ স্ট্যাম্পের বল সল্টের ব্যাটের কানায় লেগে প্রথম স্লিপে ক্যাচ উঠলে সেই ক্যাচ দারুণভাবে লুফে নেন নাজমুল হোসেন শান্ত।

আরও পড়ুন : এবার অস্কার উপস্থাপনায় দীপিকা

এরপর রয় আর মালান মিলে পঞ্চাশোর্ধ্ব জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন। তবে আগের ম্যাচের নায়ক ডেভিড মালানকে আজ বেশিক্ষণ টিকতে দেননি মিরাজ।

বোলিংয়ে এসে নিজের তৃতীয় ডেলিভারিতেই মালানকে তুলে নেন টাইগার এ অফ স্পিনার। এলবিডব্লুর ফাঁদে পড়ে ১৯ বলে ১১ রান করে ফেরেন মালান। ম্যাচের ২১তম ওভারে ভিন্সকে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করেন তাইজুল। ১৬ বলে ৫ রান করে ফেরেন ভিন্স।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা