সংগৃহীত
খেলা

পারফর্ম ও ফিটনেসকেই মূল্যায়ন

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটারদের বয়স নয়, পারফর্ম ও ফিটনেসকেই মূল্যায়ন করতে চায় বিসিবি। যারা জাতীয় দল ও বিপিএলে ভালো পারফর্ম করছেন তাদেরই ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

আরও পড়ুন : টি-টোয়েন্টি দলে নতুন তিন মুখ

তিনি বলেন, টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলাপ করেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। ফিটনেস খুব গুরুত্বপূর্ণ, যে যেখানেই পারফর্ম করুক।

বৃহস্পতিবার (২ মার্চ) গণমাধ্যমের মুখোমুখি হয়ে নান্নু এসব কথা বলেন।

বিপিএলে ৪২৫ রান করে প্রায় ৮ বছর পর আবারো রনি তালুকদার ফিরেছেন জাতীয় দলে। তবে তার ফেরার ক্ষেত্রে শুধু পারফরম্যান্স নয়, ফিটনেসও বড় ভুমিকা রেখেছে বলে জানালেন নান্নু। তিনি বলেন, এটা সবার জন্যই একটা ইতিবাচক বার্তা, যারা ঘরোয়াতে পারফর্ম করছে তাদের জন্য।

আরও পড়ুন : সতীর্থদের সোনার আইফোন দিচ্ছেন মেসি

মিনহাজুল আবেদীন বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে এত বেশি ম্যাচ হয়, প্রতি মাসেই আন্তর্জাতিক ক্রিকেট থাকে। সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া ক্রিকেটও আছে। তাই ফিটনেসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।'

বাংলাদেশ দলের প্রধান নির্বাচক আরও বলেন, বিশ্বকাপের পর এই প্রথম আমরা টি-টোয়েন্টি খেলব। একটা বিষয় মাথায় ছিল যে, এবারের বিপিএলে অনেকজন খেলোয়াড় ভালো পারফর্ম করেছে। এটা মাথায় রেখেই আমরা এগোচ্ছি।

আরও পড়ুন : স্বাগতিক ইরানের সামনে বাংলাদেশ

তিনি আরও বলেন, আমরা আরেকটা বিষয়ও হাতে নিয়েছি-আগামী এক বছরের জন্য কিছু খেলোয়াড়কে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছি। সেটা ২২-২৪ জনের হতে পারে। এদের নিয়ে আগামী এক বছরে একটা পরিকল্পনার মধ্যে এগোব।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা