সংগৃহীত
খেলা

মেসিকে হত্যার হুমকি, স্ত্রীর মার্কেটে গুলি

নিউজ ডেস্ক : বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর পরিবারের মালিকানাধীন রোজারিওর সুপারমার্কেটে এলোপাতারি গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এছাড়া মেসিকে হত্যার হুমকিও দেয়া হয়েছে।

আরও পড়ুন : বিশ্বে আরও ৫২৬ প্রাণহানি

রোজারিওর সান্তা ফের সুপারমার্কেটে ১৪টি গুলি করা হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টিনার স্থানীয় গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

এক প্রতিবেদনে বলা হয়েছে, গুলি করার সময় মার্কেট বন্ধ ছিলো। বাইরে থেকে স্টিলের দরজায় গুলি করে মোটরসাইকেল নিয়ে চলে যায় দুজন লোক। চলে যাওয়ার আগে রাস্তায় একটি কাগজ ফেলে যায় তারা। সেই কাগজেই মেসির প্রতি দেওয়া হুমকি ছিলো।

আরও পড়ুন : সীমান্তবর্তী গ্রামে ঢুকে গুলি চালিয়েছে ইউক্রেন

মেসিকে হুমকি দেওয়া লেখাটা ছিলো এরকম, ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। পাবলো ইয়াভকিন(রোজারিওর বর্তমান মেয়র) নিজেই মাদক চোরাচালানকারী। সে তোমাকে বাঁচাতে পারবে না।’

রোজারিওতে মেসির একটি বাড়ি আছে। ব্যস্ততার ফাঁকে ছুটি পেলে মাঝেমধ্যে রোজারিওর সেই বাড়িতে গিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে থাকেন মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা জয়ের পর সেই বাড়িতেই উদযাপন করেন মেসি।

আরও পড়ুন : টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ঘটনাটি তদন্ত শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। আর্জেন্টিনার অপরাধ তদন্ত বিভাগ এআইসি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। যদিও এখনও কাউকে ধরতে পারেনি তারা। ঘটনাস্থলে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোজারিও অন্যতম সহিংস এলাকা। গত বছর প্রথম এগারো মাসে সেখানে ২৫০টি হত্যাকাণ্ড সংগঠিত হয়।
সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা